আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

অরলান্ডো শহরে হামলায় ৫০ জনের মৃত্যুতে খালেদা জিয়ার শোক

অরলান্ডো শহরে হামলায় ৫০ জনের মৃত্যুতে খালেদা জিয়ার শোক

উগ্রবাদ নির্মূলে ঐক্যের ডাক খালেদার

মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরলান্ডো শহরে একটি সমকামী নাইটক্লাবে হামলা চালিয়ে অন্তত ৫০ জনকে হত্যা এবং অর্ধশতাধিক মানুষকে আহত করার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বিশ্ব সন্ত্রাস ও উগ্রবাদ নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
সোমবার বিকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক শোকবাণীতে খালেদা এ শোক প্রকাশ করেন।
বিএনপি চেয়ারপারসন বলেন, ‘যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরলান্ডো শহরে একটি নাইটক্লাবে উগ্রবাদী দুস্কৃতিকারীদের হামলা শুধু অমানবিকই নয়, এটি কাপুরোষোচিত। উগ্রবাদ শুধু নির্দিষ্ট ভূখণ্ডের বিষয় নয়, এটির ভৌগলিক বিস্তৃতি খুব দ্রুতগতিতে অগ্রগতি লাভ করেছে। এদের কর্মকাণ্ড সারাবিশ্বকেই হুমকির মুখে ফেলেছে। এটি সহিষ্ণুতা, সামাজিক সম্প্রীতি ও মানবতার ওপর হামলা।’
খালেদা জিয়া বলেন, ‘যারা হিংস্র পশুর আত্মা ধারণ করে তারাই এই ধরনের অমানবিক, নির্দয় হামলা সংঘটিত করতে পারে। মনে হয় বিশ্বব্যাপী এই উগ্রপন্থী দুস্কৃতিকারীরা তাদের দুস্কর্মের বাধাহীন স্বাধীনতাকে নিজেদের অধিকার বলে মনে করছে। এরা অপরের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা বজায় রাখতে পারে না। এরা মানুষ হত্যার বীরত্বে বন্য উল্লাসে মেতে ওঠে।’
খালেদা বলেন, ‘সাংস্কৃতিক বৈচিত্র্য, ধর্মীয় সহিষ্ণুতা এবং মানুষের মত প্রকাশের স্বাধীনতা, গণতান্ত্রিক সংবিধান ও আইনের শাসনকে শত্রুজ্ঞান করে। জীবন, ভালবাসা ও মনুষ্যত্বের কোনো বোধ এদের হৃদয়ে প্রবেশ করেনি। তাই এরা হাতে বন্দুক নিয়ে নির্বিচারে মানুষ মারতে বিচলিতবোধ করে না। এদের অন্তর্লোকে শান্তি ও সহাবস্থানের কোনো স্থান নেই।’
তিনি বলেন, ‘সন্ত্রাসীদের কোনো রাষ্ট্রীয় সীমানা নেই। সারাবিশ্বকে অস্থিতিশীল করে সন্ত্রাসীরা নিজেদের অন্ধ মতাদর্শকে চাপিয়ে দিতে চায় মানুষের ওপর। এটি করতে গিয়ে তারা আশ্রয় নেয় হিংস্র পশুশক্তির। আন্তর্জাতিক সন্ত্রাসবাদের নেটওয়ার্ক গড়ে উঠেছে মধ্যযুগীয় অন্ধকার পরিব্যপ্ত করার জন্য।’
সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, ‘ফ্লোরিডার অরলান্ডো শহরে নাইটক্লাবে উগ্রবাদী বন্দুকধারীর হামলায় ব্যাপক হতাহতের ঘটনার আমি দ্বিধাহীন কণ্ঠে তীব্র নিন্দা জ্ঞাপন করছি। এ নৃশংস ঘটনায় প্রকৃত দায়ী ও চক্রান্তকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এই শোকাহত ঘটনায় আমি যুক্তরাষ্ট্রের শোকাহত জনগণ ও সরকারকে সহমর্মিতা জ্ঞাপন করছি।’

শেয়ার করুন

পাঠকের মতামত