আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

রানা-পীযুষের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়েরের দাবি

রানা-পীযুষের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়েরের দাবি

বাংলাদেশে সংখ্যালঘুদের রক্ষায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ কামনা করায় হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত এবং নাট্যব্যক্তিত্ব পীযুষ বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করার দাবি উঠেছে।

বাংলাদেশ ছাত্র পরিষদ নামের একটি সংগঠন মঙ্গলবার এক মানববন্ধন থেকে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে তাদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবিও জানায়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘ভারতের গণমাধ্যমে দেশবিরোধী মন্তব্যের কারণে রানা দাশগুপ্ত এবং নাট্যব্যক্তিত্ব পীষুষ বন্দোপাধ্যায়কে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার করা হোক। কারণ তারা রাষ্ট্রের প্রতি অনুগত নয়।’

রানা দাশগুপ্ত ‘ঝুঁকিতে’ থাকা বাংলাদেশের সংখ্যালঘুদের রক্ষায় মোদির হস্তক্ষেপ কামনা করেছে বলে রবিবার প্রতিবেদন প্রকাশ করে বার্তা সংস্থা পিটিআই।

রানা দাশগুপ্ত বলেন, বাংলাদেশে হিন্দুরা ঝুঁকির মুখে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আমাদের বড় আশা রয়েছে। পীযুষ বন্দোপাধ্যায় বলেন, এ অঞ্চলে ভারত একটি বড় শক্তিধর দেশ। প্রতিবেশী দেশে যখন হিন্দুদের নৃশংসভাবে জবাই করা হয়, ভারত তখন অলস বসে থাকতে পারে না।

এই বক্তব্য বাংলাদেশের মিডিয়ায় আসার পর দেশব্যাপী ব্যাপক সমালোচনা শুরু হয়।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সোমবার এক বক্তৃতায় বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের রক্ষায় আমরাই যথেষ্ট।

সোমবার বিবিসিকে এক সাক্ষাৎকারে রানা দাশগুপ্ত মোদির হস্তক্ষেপ কামনার কথা অস্বীকার করেন। যদিও তিনি এখন পর্যন্ত বার্তা সংস্থা পিটিআইয়ের কাছে লিখিত প্রতিবাদ পাঠাননি।

অপরদিকে পীযুষ বন্দোপাধ্যায়ের কাছ থেকে এবিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এই সমালোচনার মধ্যেই মঙ্গলবার জাতীয় প্রসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে ছাত্র পরিষদ।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘যখন আইন শৃঙ্খলা বাহিনী জঙ্গিবাদ দমনে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে ঠিক তখনি রানা  দাশগুপ্ত সংখ্যালঘু নির্যাতন বন্ধে ভারতের প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। এর ফলে তিনি নরেন্দ্র মোদিকে দেশে পঞ্চম বাহিনীর ভূমিকায় অবতীর্ণ করতে চাইছেন।’

‘গোটা জাতি ঐক্যবদ্ধ হয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। যারা দেশকে অস্থির করতে চায় তাদের বিরুদ্ধে জনগণ জেগে ওঠেছে,’ বলেন বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি কাজী তৈফিক ইমাম, সাধারণ সম্পাদক তানজিম এ আল আমিন, সহ-সভাপতি এফ এফ সোলায়মান ফকির, সাংগঠনিক সম্পাদক মো. আল আমিন প্রমুখ।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি


শেয়ার করুন

পাঠকের মতামত