আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

লালমনিরহাটে বিদ্যুতের খুঁটি নির্মাণের কাজ নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

লালমনিরহাটে বিদ্যুতের খুঁটি নির্মাণের কাজ নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

লালমনিরহাটের হাতীবান্ধায় বিদ্যুতের অত্যাধুনিক খুঁটি নির্মাণের সিমেন্ট আনলোডকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে উপজেলার গড্ডিমারী ইউনিয়নের দোয়ানী এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, দোয়ানীতে সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের কাছে বিদ্যুতের অত্যাধুনিক খুঁটি নির্মাণের কাজ চলছে। সেই কাজের ঠিকাদারি প্রতিষ্ঠানকে ট্রাক থেকে পণ্য খালাসের শ্রমিক সরবরাহের প্রস্তুতি নেন গড্ডিমারী ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এরই মধ্যে সে কাজে ভাগ বসান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সোহেল তালুকদার, যা নিয়ে দুই পক্ষে বিরোধ সৃষ্টি হয়।

বৃহস্পতিবার রাতে ওই কাজের জন্য সিমেন্টভর্তি একটি ট্রাক এলে শ্রমিক নিয়ে তা খালাস শুরু করেন গড্ডিমারী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সম্পাদক রোকনুজ্জামান বাবুল। খবর পেয়ে সানিয়াজান ইউনিয়ন থেকে লোকজন নিয়ে এসে সেই কাজে বাধা এবং নিজের শ্রমিকদের নিয়োগ করেন সোহেল। এতে বাগ্‌বিতণ্ডার পর হামলা করা হলে আহত হন বাবুল।

এ খবর ছড়িয়ে পড়লে দুই ইউনিয়নের বিএনপির নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চারজনকে ভর্তি করা হলেও বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।
​​​​​​​
এ বিষয়ে আহত শ্রমিক রোকোনুজ্জমান বাবুল বলেন, আমি গাড়ি আনলোড করতে গেলে কয়েকজন যুবক সেখানে এসে বাঁধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে সংর্ঘষ বাঁধে।

বিএনপি নেতা আ. মালেক বলেন, ঠিকাদার প্রতিষ্ঠানকে আমি সিমেন্ট এবং পাথর সরবরাহ করি। বৃস্পতিবার রাতে সিমেন্টের গাড়ি আনলোড করাকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দলের নেতা সোহেল তালুকদারের নেতৃত্বে তার বাহিনী নিয়ে এসে আমার লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়।

স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল তালুকদার বলেন, সেখানে আমি মীমাংসা করার চেষ্টা করি। অথচ এখন আমি ষড়যন্ত্রের শিকার। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করা উচিত।

গড্ডিমারী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম বলেন, ‘গড্ডিমারীর কাজ স্থানীয় শ্রমিকেরা করবেন, এটিই স্বাভাবিক। কিন্তু সোহেল তালুকদার নিজের সানিয়াজান ইউনিয়নের শ্রমিক দিয়ে কাজ করাতে এবং অন্য জিনিস নিজেই সরবরাহ করতে চান। এ জন্য ত্রাস সৃষ্টি করতে আমার ইউনিয়নের যুবদলসহ বিএনপির নেতা-কর্মীদের মারধর করেছেন। আমরা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ব্যাপারে অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত