আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

আওয়ামী লীগকে পুর্নবাসনের চেষ্টা করা হলে সর্বশক্তি দিয়ে রুখে দিব:ইশরাক হোসেন

আওয়ামী লীগকে পুর্নবাসনের চেষ্টা করা হলে সর্বশক্তি দিয়ে রুখে দিব:ইশরাক হোসেন

বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন বলেছেন, বাংলাদেশে খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা এবং আওয়ামী লীগের কোনো দিন আর রাজনীতি করার অধিকার থাকতে পারে না। আমরা কোনো দিনও তা হতে দিবো না। তাদের পুর্নবাসনের চেষ্টা করা হলে আমরা সর্বশক্তি দিতে তা রুখে দিব। 
​​​​​​​
শুক্রবার (২১ মার্চ) ভোলা সদর উপজেলা বিএনপির আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দেশের মানুষের কল্যাণে দোয়া ও ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে ৮ বছরের শিশুকে গুলি করে মেরে ফেলা হয়েছে। গর্ভবর্তী নারীকে হেলিকপ্টার থেকে গুলি করে গর্ভের সন্তানসহ তাকে মেরে ফেলা হয়েছে। গাজীপুরে লাশ পুরিয়ে ফেলার বিভৎস চিত্র আমরা দেখতে পাচ্ছি। 

তিনি আরও বলেন, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এ বাংলাদেশে খুনি স্বৈরাচারি ফ্যাসিস্ট হাসিনা এবং আওয়ামী লীগের কোনো দিন আর রাজনীতি করার অধিকার থাকতে পারে না। আমরা কোনো দিনও তা হতে দেব না। তাদের পুর্নবাসনের চেষ্টা করা হলে আমরা সর্বশক্তি দিতে তা রুখে দেব। অন্তবর্তীকালীন সরকারের কাছে জোড়ালো দাবি জানাতে চাই, তাদের বিচারের প্রক্রিয়া তরান্বিত করা হোক এবং তাদের নিবন্ধন বাতিলের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ অবলম্বে নেওয়া হোক।


নির্বাচন প্রসঙ্গে ইশরাক বলেন, সংস্কার এমনভাবে করা হোক যেটা দীর্ঘস্থায়ী হয়। সংস্কারের নামে নির্বাচনকে পিছিয়ে যেন তৃতীয় পক্ষ এখানে ঢুকে যেতে না পারে, তাহলে আরও ১০ থেকে ১৫ বছরের জন্য বাংলাদেশ পিছিয়ে যাবে। উত্তর কোরিয়ার মতো হয়ে যাবে, মিয়ানমারের মতো জান্তা সরকার চলে আসবে। সেটা আমরা কখনও হতে দিতে চাইনা, হতে দিতে পারি না। কারণ আমাদের দেশে এবং দেশের বাইরে শত্রুরা রয়েছে। শেখ হাসিনা পালিয়ে গেলেও ভারতে বসে প্রতিনিয়ত কুচক্রান্ত করছে। হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেছে, সেগুলো আবার বিনিয়োগ করছে কীভাবে দেশকে অস্থিতিশীল করে অন্তবর্তীকালীন সরকারকে ব্যর্থ করা যায়। 

নেতাকর্মীদের উদ্দেশ্য ইশরাক হোসেন বলেন, পতিত স্বৈরাচারের রেখে যাওয়া মিডিয়া ও ব্যবসায়ী গোষ্ঠী এবং তারা সকলেই রয়েছে। ৫ আগস্টের পর গুহার ভেতর লুকিয়ে ছিল এখন তারা মাথাচারা দেওয়ার একটা অপচেষ্টায় লিপ্ত হয়েছে। তাই আমাদেরকে অত্যন্ত সতর্কভাবে শান্তি শৃঙ্খলা বর্জায় রেখে কঠোর অবস্থান নিয়ে কোনো অবস্থাতেই যেন আগামী নির্বাচন ২০২৫ সালের ডিসেম্বর মাসের একদিন পরেও না যায়। এ বিষয়ে যে কুচক্রান্ত রয়েছে রুখে দিতে হবে। এজন্য আমাদের জনগণের পাশে থাকতে হবে, জনসমর্থন আদায় করে নিতে হবে, কোনো কর্মকাণ্ডে যেন মনক্ষুণ্ন না হয়, সেটি আমাদের নিশ্চিত করতে হবে। বিএনপির ভেতরে ঢুকে থাকা বিএনপির নাম ব্যবহার করে কতিপয় যে দুর্বৃত্তরা রয়েছে তাদের চিহ্নিত করতে হবে।

অনুষ্ঠানে ভোলা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফের সভাপতিত্বে ও প্রধান বক্তার বক্তব্য রাখেন ভোলা জেলা বিএনপি আহবায়ক গোলাম নবী আলমগীর। বিশেষ বক্তা জেলা বিএনপি সদস্য সচিব রাইসুল আলমসহ জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত