আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার ছাড়া কোনো সংস্কার কাজে দেবে না বলেও জানান আমিনুল হক

জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার ছাড়া কোনো সংস্কার কাজে দেবে না বলেও জানান আমিনুল হক

অন্তর্বর্তী সরকার সংস্কারের কথা বললেও গত ছয় মাসে সংস্কারের কোনো দৃশ্যমান কাজ দেখা যায়নি বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেন, প্রশাসন থেকে শুরু করে রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানের সব জায়গায় আওয়ামী স্বৈরাচারের দোসররা বসে আছে। তাই জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার ছাড়া কোনো সংস্কার কাজে দেবে না বলেও জানান আমিনুল হক। 

শুক্রবার (২১ মার্চ) দুপুরে উত্তরার ফায়দাবাদে রশিদ গ্রুপের আয়োজনে দুস্থ অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী শাড়ী ও লুঙ্গি বিতরণকালে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় আমিনুল হক অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন, গত ছয় মাসে আপনারা সংস্কারের কথা বলছেন কিন্তু কোনো দৃশ্যমান সংস্কার আমাদের চোখে এখনো পর্যন্ত পড়ে নি। বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এখনও পর্যন্ত একটি অস্থিতিশীল অবস্থার ভিতরে রয়েছে। কোথাও কোনো স্থিতিশীলতা নাই। 

এর কারণ উল্লেখ করে তিনি বলেন, ১৭ বছরের আন্দোলনের সফলতায় গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে আমরা স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছি কিন্তু পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত হতে পারিনি। 
​​​​​​​
এ সময় বিএনপির এই নেতা বলেন, আমরা বাংলাদেশ থেকে তখনই পরিপূর্ণভাবে গণতন্ত্র ও স্বৈরাচার মুক্ত করতে পারব যখন বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে এদেশের সাধারণ মানুষ ভোট দিয়ে তার জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারবে।  

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী আহমেদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ও রশিদ গ্রুপের চেয়ারম্যান মো. মোতালেব হোসেন রতনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মহানগর সদস্য আলী আকবর আলী, রফিকুল ইসলাম খান, উত্তরাপূর্ব থানা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. এফ ইসলাম চন্দন, সাবেক যুগ্ম সম্পাদক তারেক হাসান, উত্তরখান থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম বেপারি প্রমুখ। 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত