আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

কথিত বন্দুকযুদ্ধে নিহত ৩

কথিত  বন্দুকযুদ্ধে নিহত ৩

পাবনার ঈশ্বরদী, যশোরের রামনগর ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়েছেন।
ঈশ্বরদী উপজেলার পাকশী হার্ডিঞ্জ ব্রিজের নিচে পদ্মার চরে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' রুবেল হোসেন (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ বলছে, তিনি পাকশী পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) সুজাউল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রুবেল হোসেনের বাড়ি পাকশীর দিয়ারবাঘইল এলাকায়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশের ভাষ্য, গোপন খবরের ভিত্তিতে পুলিশ রুবেল হোসেনকে গ্রেপ্তারে পাকশী এলাকায় পদ্মার চরে অভিযান চালায়। সেখান থেকে তাকে গ্রেপ্তার করে। এএসআই সুজাউল হত্যাকা-ে রুবেলের আরেক সহযোগী ইব্রাহিম হোসেনকে ধরতে পুলিশ আবার অভিযান চালায়। অভিযানে পুলিশের সঙ্গে রুবেলও ছিলেন। রুবেল ও ইব্রাহিমের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় রুবেল গুলিবিদ্ধ হন। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যশোর - যশোরের রামনগরে 'ডাকাতি প্রস্তুতির' খবর পেয়ে পুলিশের অভিযানে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন। নিহত সোহাগের বয়স আনুমানিক ২৫ বছর। তার ঠিকানা জানাতে পারেনি পুলিশ।
মঙ্গলবার গভীর রাতে সদর উপজেলার সতিঘাটা মোড়ে গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে যশোর কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেনের ভাষ্য।
তিনি বলেন, ডাকাতির প্রস্তুতির সময় পুলিশের টহল দল সেখানে গেলে ডাকাতরা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে সোহাগ গুলিবিদ্ধ হয়। পরে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের চিকিৎসক ইউসুফ আলী জানান, রাতে কোতোয়ালি থানার এসআই নাহিয়ান গুলিবিদ্ধ ওই যুবককে নিয়ে আসেন। মাথায় গুলিবিদ্ধ ওই যুবককে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছিল।
ব্রাহ্মণবাড়িয়া - ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে জীবন মিয়া (২৭) নামে এক ডাকাত নিহত এবং ৩ পুলিশ সদস্য আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার ভোর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বাড়িউড়া নামক স্থানে। নিহত জীবনের বাড়ি উপজেলার শাহবাজপুর ইউনিয়নের দীঘিরপাড় গ্রামে। সে দীঘিরপাড় গ্রামের মহরম আলীর ছেলে।
পুলিশ জানায়, বুধবার ভোর রাতে উপজেলার বাড়িউড়া বাজারের পাশে মহাসড়কে গাছ ফেলে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এ ধরনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পেঁৗছলে ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়।
ডাকাতদল ১৫ ও পুলিশ সদস্যরা ৬ রাউন্ড গুলি ছোড়ে। উভয়পক্ষের বন্দুকযুদ্ধের এক পর্যায়ে ডাকাত দলের অন্যান্য সদস্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে পুলিশ জীবন নামে ওই ডাকাতের গুলিবিদ্ধ মরদেহ দেখতে পায়।

শেয়ার করুন

পাঠকের মতামত