আপডেট :

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

ঢাবির চারুকলার শিক্ষার্থীদের বৈশাখের আয়োজন বর্জন

ঢাবির চারুকলার শিক্ষার্থীদের বৈশাখের আয়োজন বর্জন

এবারের বৈশাখের আয়োজনে সম্পৃক্ত না করায় এই আয়োজনকে বর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ২৬তম ব্যাচের শিক্ষার্থীরা। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই ঘোষণা দেন তারা। 

বিবৃতিতে তারা বলেন, এবারের বৈশাখের আয়োজনের সঙ্গে আমাদের কোনো প্রকার সম্পৃক্ততা নেই। মূলত বৈশাখ প্রতিবছর আনুষ্ঠানিকভাবে নির্দিষ্ট ব্যাচের তত্ত্বাবধায়নে ও সম্পূর্ণভাবে শিক্ষার্থী এবং শিক্ষকদের যৌথ প্রয়াসে আয়োজিত হয়ে থাকে। যে আয়োজনের সম্পূর্ণ অর্থ অনুষদের শিক্ষার্থী ও শিক্ষকদের শিল্পকর্ম বিক্রির মাধ্যমে সংগ্রহ করা হয়। চারুকলার রীতি অনুযায়ী যা এ বছর আমাদের ব্যাচের দায়িত্বে হওয়ার কথা ছিল। কিন্তু এবারের আয়োজন একেবারেই চারুকলা অনুষদের পূর্বাপর রীতির ব্যতিক্রমভাবে শিক্ষার্থীদের কোনো রকম সম্মতি ও সম্পৃক্ততা ছাড়া শুধুমাত্র শিক্ষকদের সিদ্ধান্তে করা হচ্ছে। এটি আমাদের বিশ্বাস ও ধারণার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।


শোভাযাত্রায় বানানো স্ট্রাকচারের ডিজাইন ও পরিকল্পনা সম্পূর্ণ শিক্ষকদের দেওয়া বলে অভিযোগ এনে তারা বলেন, চারুকলার আপামর সাধারণ শিক্ষার্থী এর সঙ্গে কোনোভাবেই সংযুক্ত এবং অবগত নয়। শহীদ আবু সাঈদের স্ট্রাকচার সম্পর্কেও আমরা অবগত ছিলাম না। কারও ব্যক্তিগত মতাদর্শে আঘাত দেওয়ার পক্ষেও না আমরা। এমন কুরুচিপূর্ণ ও প্রহসনমূলক সিদ্ধান্ত চারুকলার সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আলাপ আলোচনা করে নেওয়া হয়নি। 

তারা আরও বলেন, আমরা মোটাদাগে প্রতিবছর চারুকলা অনুষদের আয়োজনে হয়ে আসা বৈশাখের আয়োজন নয়, বরং স্বজনপ্রীতিদুষ্ট এবারের ‘বৈশাখ ১৪৩২’র আয়োজন ও আয়োজক কমিটিকে বর্জন করার সিদ্ধান্ত নিয়েছি।


এ বিষয়ে চারুকলা অনুষদের ডিন ও মঙ্গল শোভাযাত্রা কমিটির আহ্বায়ক অধ্যাপক আজাহারুল ইসলাম শেখ সমকালকে বলেন, ১৯৮৯ সালে পহেলা বৈশাখে যখন মঙ্গল শোভাযাত্রা শুরু হয়, তখন সবাই স্বতঃস্ফূর্তভাবে এর আয়োজন করতো। কোনো নির্দিষ্ট ব্যাচকে দায়িত্ব দেওয়া হতো না। ২০০৬ সাল থেকে নির্দিষ্ট ব্যাচকে দায়িত্ব দেওয়া শুরু হয়। এর সঙ্গে শিক্ষকরাও যুক্ত থাকতেন। তবে গোটা আয়োজন করতেন শিক্ষার্থীরা। সেসব আয়োজনে নানান ঘাটতি থাকতো। তাই স্বচ্ছতার প্রশ্নে একাডেমিকভাবেই সিদ্ধান্ত হয়েছে, এবারের পহেলা বৈশাখের আয়োজন শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বয়ে হবে। অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে আলাপ-আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ছুটি থাকায় অনেক শিক্ষার্থী হয়তো আয়োজনে থাকতে পারছেন না।

২৬ তম ব্যাচের শিক্ষার্থীদের বিবৃতির বিষয়ে তিনি বলেন, তারা এই অনুষদের প্রাক্তন শিক্ষার্থী। প্রাক্তন শিক্ষার্থীরা তো আয়োজন করতে পারেন না।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত