আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

প্রকাশক টুটুল হত্যা চেষ্টায় ১ জন গ্রেফতার

প্রকাশক টুটুল হত্যা চেষ্টায় ১ জন গ্রেফতার

লালমাটিয়ার ‘শুদ্ধস্বর’ এর প্রকাশক আহমেদ রশিদ টুটুল হত্যা চেষ্টার সঙ্গে সরাসরি জড়িত জঙ্গি সুমন হোসেন পাটোয়ারি ওরফে সাকিব ওরফে সিহাব ওরফে সাইফুলের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট লুৎফর রহমান শিশির এ আদেশ দেন।
এর আগে তাকে গ্রেপ্তার করে ১০ দিনের রিমান্ড আবেদন করে মহানগর গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার ডিএমপি’র মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেন, সিহাবসহ আরো পাঁচজন এই হত্যা মিশনে অংশ নেয়। আর এই পাঁচজনকে সমন্বয় করে শরীফ। সিহাব এইচএসসি পাশ করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতো। পরে আনসারুল্লাহ বাংলা টিমে যোগ দেয়। দেড় মাসের সামরিক প্রশিক্ষণ নিয়ে টুটুল হত্যার অংশ নেয় সে।
তিনি বলেন, গত ১৩ জুন কামরাঙ্গীরচর এলাকা থেকে সৈয়দ মোহাম্মদ মোজাহিদুল ইসলাম ও আরিফুল ইসলাম সোলায়মানী ওরফে আরাফাতকে গ্রেপ্তার করে ডিবি। পরে তাদের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে সিহাবকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরো বলেন, আজিজ সুপার মার্কেটে ‘জাগৃতি’ প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যায় জড়িতদের বিষয়েও তথ্য পাওয়া গেছে। এই হত্যাকাণ্ডটি সমন্বয়কের দায়িত্বে ছিলেন সেলিম।
এই দু’টি হত্যার সমন্বয়কারী সেলিম ও শরীফকে গ্রেপ্তার করতে পারলে এ বিষয়ে আরো তথ্য জানা যাবে বলেও জানান মনিরুল ইসলাম।

শেয়ার করুন

পাঠকের মতামত