আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

হাইকোর্টে তারেক ও মামুনের রায় যেকোনো দিন

হাইকোর্টে তারেক ও মামুনের রায় যেকোনো দিন

বিদেশে অর্থপাচারের অভিযোগের মামলা থেকে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে খালাসের রায়ের বিরুদ্ধে দুদকের করা আপিলের ওপর হাইকোর্টে যেকোনো দিন রায় হবে। একই সঙ্গে নিম্ন আদালতের সাত বছরের কারাদণ্ডের বিরুদ্ধে তারেক রহমানের ব্যবসায়িক বন্ধু হিসেবে পরিচিত গিয়াস আল মামুনের করা আপিলের ওপরও রায় দেবেন আদালত।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের হাইকোর্ট বেঞ্চ গতকাল বৃহস্পতিবার শুনানি শেষে এ আদেশ দেন। তারেক রহমানের বিরুদ্ধে দুদকের আপিল এবং সাজার বিরুদ্ধে মামুনের আপিলের ওপর শুনানি শেষে গতকাল এ আদেশ দেন আদালত। গতকাল আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান। মামুনের পক্ষে ছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার কায়সার কামাল।
বিদেশে ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৬১৩ টাকা পাচারের অভিযোগে ২০০৯ সালের ২৬ অক্টোবর ক্যান্টনমেন্ট থানায় মামলা করে দুদক। এ মামলায় ঢাকার একটি আদালত ২০১৩ সালের ১৭ নভেম্বর এক রায়ে তারেক রহমানকে বেকসুর খালাস দেন। এ মামলায় গিয়াস উদ্দিন আল মামুনকে সাত বছর কারাদণ্ড এবং ৪০ কোটি টাকা জরিমানাও করা হয়। পাচারকৃত ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৬১৩ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেন আদালত। এ রায়ের বিরুদ্ধে ওই বছরের ৫ ডিসেম্বর আপিল করে দুদক। একই সঙ্গে কারাবন্দি মামুনও রায়ের বিরুদ্ধে আপিল করেন। ২০১৪ সালের ১৯ জানুয়ারি এ আপিল শুনানির জন্য গ্রহণ করে তারেক রহমানকে বিচারিক আদালতে আত্মসমর্পণের আদেশ দেন হাইকোর্ট। এরপর এ আপিলটি কার্যতালিকায় এলে আদালত গত ১২ জানুয়ারি তারেক রহমানকে বিচারিক আদালতে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করতে নির্দেশ দেন হাইকোর্ট। এ পরিস্থিতিতে ২০ জানুয়ারি ও ২১ জানুয়ারি দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিষয়টি আদালতকে অবহিত করা হয়। এরপর সমনের নোটিশ তারেক রহমানের কাছে পাঠানো হয়েছে কি না তা জানতে চান হাইকোর্ট। গত ২৪ ফেব্রুয়ারি আদালতকে সমন জারির বিষয়টি অবহিত করা হয়। এ অবস্থায় গত ২৮ ফেব্রুয়ারি সমন জারির বিষয়টি নিশ্চিত হওয়ার নির্দেশ দেন হাইকোর্ট; একই সঙ্গে ৩ মার্চ পরবর্তী আদেশের দিন ধার্য করেন। এ অবস্থায় গত ৩ মার্চ এক আদেশে হাইকোর্ট বলেন, তারেক রহমান আত্মসমর্পণ করেন কি না তা দেখা হবে। এরপর ১৬ মার্চ পরবর্তী আদেশ দেওয়া হবে। এ অবস্থায় গত ১৬ মার্চ আদালত নতুন করে নোটিশ জারির নির্দেশ দেন। এ নোটিশ তারেক রহমানের ঠিকানায় পৌঁছেছে কি না তা জানার জন্য ৩১ মার্চ দিন রেখেছিলেন আদালত।

শেয়ার করুন

পাঠকের মতামত