আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

আজ বৃহস্পতিবার রাতের আকাশে দেখা যেতে পারে বিরল নক্ষত্র বিস্ফোরণ

আজ বৃহস্পতিবার রাতের আকাশে দেখা যেতে পারে বিরল নক্ষত্র বিস্ফোরণ

বিশাল মহাকাশ প্রতিনিয়ত নানা বিস্ময়কর ঘটনার সাক্ষী হয়। কিছু ঘটনা নিয়মিত ঘটলেও, কিছু ঘটনা হয় একেবারেই বিরল। আজ বৃহস্পতিবার এমনই এক ব্যতিক্রমী মহাজাগতিক দৃশ্যের সম্ভাবনা রয়েছে। বিজ্ঞানীদের মতে, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন স্থান থেকে খালি চোখেই দেখা যেতে পারে একটি নক্ষত্র বিস্ফোরণের বিরল দৃশ্য।  

মহাকাশের নর্দান ক্রাউন নক্ষত্রমণ্ডলের ‘টি করোনা বোরিয়ালিস’ বাইনারি স্টার সিস্টেমে থাকা একটি নক্ষত্র শিগগিরই বিস্ফোরিত হতে চলেছে। বিজ্ঞানীরা জানায়, ১৯৪৬ সালের পর এই প্রথম এত বড় নক্ষত্র বিস্ফোরণের দৃশ্য দেখা যাবে।  

এসইটিআই ইনস্টিটিউটের বিজ্ঞানী ফ্রাঙ্ক মার্চিস জানায়, টি করোনা বোরিয়ালিস নক্ষত্রটি বহু বছর ধরে একটি নোভা বিস্ফোরণের অপেক্ষায় ছিল। এটি পৃথিবী থেকে প্রায় ৩ হাজার আলোকবর্ষ দূরে অবস্থিত এবং দুটি তারার সমন্বয়ে গঠিত—একটি লাল দৈত্য এবং অপরটি সাদা বামন তারা।  

বিজ্ঞানীরা ব্যাখ্যা করেছেন, লাল দৈত্য তারাটি ক্রমশ শীতল ও প্রসারিত হচ্ছে এবং সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন উপাদান নির্গত করছে। আরেকদিকে, সাদা বামন তারাটির জ্বালানি ফুরিয়ে গেছে এবং এটি ধীরে ধীরে শীতল হচ্ছে।  

এই অবস্থায়, সাদা বামন তারা লাল দৈত্য তারার নির্গত উপাদান সংগ্রহ করতে করতে একসময় একটি শক্তিশালী থার্মোনিউক্লিয়ার বিস্ফোরণের মাধ্যমে জ্বলে উঠবে। এই নোভা বিস্ফোরণ হবে এতই উজ্জ্বল যে পৃথিবী থেকে খালি চোখেই তা দেখা যাবে।  

বিজ্ঞানীদের মতে, বিস্ফোরণের দৃশ্য কয়েকদিন পর্যন্ত আকাশে দৃশ্যমান থাকতে পারে।   

নক্ষত্রটি আগে ১৭৮৭, ১৮৬৬ এবং ১৯৪৬ সালে বিস্ফোরিত হয়েছিল। আমেরিকান অ্যাসোসিয়েশন অব ভ্যারিয়েবল স্টার অবজারভার্স জানিয়েছিল, ২০২৩ সালের মার্চ-এপ্রিল মাসে এই নক্ষত্রের উজ্জ্বলতা কমতে দেখা গিয়েছিল। তখনই বিজ্ঞানীরা পূর্বাভাস দিয়েছিলেন যে, ২০২৪ সালের এপ্রিল নাগাদ এটি আবার বিস্ফোরিত হতে পারে।  

নাসার গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারের নোভা ইভেন্ট বিশেষজ্ঞ হাউন্সেল জানান, 'এই ধরনের ঘটনা মহাবিশ্বের এক অনন্য সৌন্দর্য। অনেক উচ্চাকাঙ্ক্ষী বিজ্ঞানী তাঁদের জীবনে এমন দৃশ্য দেখার জন্য অপেক্ষা করেন। এটি একবার দেখার মতো দুর্লভ মুহূর্ত।'


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত