আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

মালিকানা ছিনতাই করেও ব্যর্থ এনসিপি

মালিকানা ছিনতাই করেও ব্যর্থ এনসিপি

জুলাই গণ-অভ্যুত্থানের একক মালিকানা দাবি করেও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একটি সংগঠন হিসেবে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।


শনিবার (২৯ মার্চ) বিকেলে নোয়াখালীর সোনাপুর এলাকায় পথচারীদের মাঝে ইফতার বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।


নাছির বলেন, জুলাই গণ-অভ্যুত্থানকে নিজেদের সম্পত্তি বানিয়ে ছাত্রদের গড়া রাজনৈতিক দল এনসিপি বিভ্রান্তি ছড়িয়েছে। জনগণ ইতোমধ্যে বুঝে গেছে যে, দলটি একটি সংগঠন হিসেবে ব্যর্থ।

তিনি আরও বলেন, ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) বিভিন্ন সময় দ্বিতীয় রিপাবলিকের কথা বলেছে। কিন্তু মূলত তারা নিজেদের কর্মীদের চাঙা রাখার জন্য এসব বক্তব্য দিচ্ছে। বাস্তবে তারা এখন পুরোপুরি নির্বাচনী প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েছে।


ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, দেশের প্রধান রাজনৈতিক দলগুলো এখনো নির্বাচন নিয়ে নীতিগত আলোচনা চালিয়ে গেলেও এনসিপি মাঠপর্যায়ে নির্বাচনী রাজনীতিতে গভীরভাবে জড়িয়ে গেছে। তারা ভেতরে ভেতরে আসন ভাগাভাগি এবং নির্বাচনে জয়লাভের কৌশল নিয়ে দর-কষাকষি করছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে এনসিপির চারজন নেতা ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন, যা তাদের সাংগঠনিক কাঠামোর পরিপন্থী। আমাদের মতে, সংলাপ, সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া একসঙ্গে এগিয়ে নেওয়াই সবচেয়ে যুক্তিসঙ্গত পথ।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত