আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

ঈদ সামগ্রী বিতরণ করল আ.লীগ-যুবলীগ

ঈদ সামগ্রী বিতরণ করল আ.লীগ-যুবলীগ

বরগুনার অজ্ঞাত একটি জায়গায় শেখ হাসিনার নামে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে ‘জয় বাংলা পরিষদ’ ব্যানারে এ ঈদ সামগ্রী বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগ, জেলা যুবলীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীরা। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ভাইরাল হয়েছে। এ ঘটনায় বিক্ষোভ করেছে বিএনপি।

শনিবার সন্ধ্যায় ২ মিনিট ৫৯ সেকেন্ডের একটি ভিডিও বরগুনা পৌরসভার সাবেক কাউন্সিলর তৌহিদ মোল্লা নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন। মুহূর্তেই ভাইরাল হয় সেই ভিডিও।


ওই ভিডিওতে দেখা যায়, বরগুনা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু জাফর, গৌরীচন্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগ নেতা অ্যাডভোকেট তানভির সিদ্দিকী, সাবেক কাউন্সিলর তৌহিদ মোল্লা, জাতীয় শ্রমিক লীগের বরগুনা জেলা শাখার আহ্বায়ক আবদুল হালিম মোল্লা, যুবলীগ নেতা রাজিব, বিকাশ সাহাসহ কয়েকজন নেতা ঈদ সামগ্রী বিতরণ করছেন। সেই ঈদ সামগ্রীতে লেখা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার। ভিডিওটিতে তৌহিদ মোল্লাকে বক্তব্য দিতে দেখা যায়।

ভিডিওটি ভাইরাল হওয়ার পরে শনিবার রাতে জেলা শহরে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। মিছিল শেষে বরগুনা প্রেস ক্লাব চত্বরে সমাবেশ করে বিএনপি। সেখানে বক্তারা বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরও আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগ বরগুনায় তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারা জয় বাংলা স্লোগান দিয়ে বরগুনাকে অশান্ত করার চেষ্টা করছে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত