আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

ঈদ আনন্দ

ঈদ আনন্দ

দিনের প্রথমভাগে ঈদ আয়োজনের নানা ব্যস্ততা শেষ করে নগরবাসী ছুটেছেন বিনোদন কেন্দ্রগুলোতে।

সোমবার ঈদের সেমাই-পায়েশ খেয়ে আর প্রতিবেশীদের সঙ্গে দেখা সাক্ষাতের পালা চুকিয়ে তারা দুপুর হতে না হতেই বেড়িয়ে পড়েছেন। প্রিয়জনদের সঙ্গে নিয়ে আনন্দের মুহূর্ত ভাগাভাগি করতে কেউ গেছেন খোলা প্রাঙ্গণে কেউবা পার্ক, চিড়িয়াখানা কিংবা রেস্তোরাঁয়।

ব্যস্ত রাজধানীতে খানিকটা দম ফেলার ফুরসতের হাতেগোনা যে কয়েকটা জায়গা আছে এরমধ্যে অন্যতম হাতিরঝিলেও এ আনন্দ উদ্যাপনের ছাপ পড়েছে।


দুপুরের পর থেকেই মানুষের আনাগোনা বাড়তে থাকে হাতিরঝিলে আর বিকেল হতে ক্রমেই বাড়তে থাকে ভিড়। সন্ধ্যা পেরিয়ে রাতেও বেশ জনসমাগম ছিল সেখানে।

ঈদের ছুটিতে কার্যত ফাঁকা হয়ে পড়া রাজধানীর সড়কে রোজকার যানজট না থাকায় কম সময়েই এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যাওয়া সম্ভব হচ্ছে। এ সুযোগে আশপাশের এলাকা ছাড়াও দূর থেকেও অনেকে এখানে ঘুরতে এসেছেন।

মিরপুর থেকে দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে এসেছেন বেসরকারি চাকরিজীবী জালাল আহমেদ। বলেন, “ঈদে এবার গ্রামের বাড়ি যাওয়া হয়নি, তাই ঈদের দিন পরিবার নিয়ে একটু ঘুরতে বের হয়েছি। বাচ্চারা সকাল থেকেই ঘুরতে যাব, ঘুরতে যাব বলতেছিল। এখন রাস্তা-ঘাট ফাঁকা ভাবলাম এখানে একটু ঘুরে যাই।”

 


ভাই, বন্ধু, স্বজনদের নিয়ে তরুণরা যেমন ঘুরতে এসেছেন, তেমনি শিশু-কিশোররাও এসেছে বাবা-মায়ের হাত ধরে।

কেউ বসে গল্প করে সময় কাটাচ্ছেন, কেউবা ঘুরে বেড়াচ্ছেন। ঈদ উপলক্ষে হাতিরঝিলের ওয়াটার টেক্সিতে আয়োজন করা ‘আনন্দ নৌ ভ্রমণেও’ সামিল হচ্ছেন অনেকে। রাস্তার পাশের বিভিন্ন ফুডকোর্ট এবং হকারদের মুড়ি-ফুচকা, হাওয়াই মিঠাই, আইসক্রিমের দোকানগুলোতেও ভিড় রয়েছে চোখে পড়ার মত।


মগবাজারের কিশোর নবম শ্রেণি পড়ুয়া মো. মারুফ পরিবারের চাচাত ভাই-বোন ও এলাকার বন্ধুরা মিলে ১২ জন একসঙ্গে ঘুরতে এসেছেন। বলেন, “ভাই-ব্রাদার বন্ধুরা মিলে ঘুরতে আসছি। কাছেই বাসা, ঘুরাঘুরি করে চলে যাব। ঈদে সালামি পাইছি, ওই টাকা দিয়ে বিভিন্ন কিছু খাইতেছি।”

এখানে ঘুরতে আসাদের জন্য ঝিলের মধ্যে নিয়মিত যাত্রী চলাচল বন্ধ রেখে ‘আনন্দ নৌ-ভ্রমণ প্যাকেজ’ পরিচালনা করছে ওয়াটার ট্যাক্সি কর্তৃপক্ষ। এ প্যাকেজের আওতায় জনপ্রতি ৮০ টাকা ভাড়ায় আধঘণ্টা হাতিরঝিলে ঘুরে বেড়ানো যাচ্ছে।

এফডিসি প্রান্তের ওয়াটার ট্যক্সি ঘাটের দায়িত্বরত আলমগীর বলেন, “ঈদের দিনসহ তিন দিন যাত্রী চলাচল বন্ধ থাকবে। আগামী দুইদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত আগ্রহীরা টিকিট কেটে হাতিরঝিলে ঘুরে বেড়াতে পারবেন।”

হাজারীবাগ এলাকা থেকে স্ত্রী ও পাঁচ বছর বয়সী সন্তান নিয়ে ঘুরতে আসা মুদি দোকানি সাদ্দাম টিকেট কেটে নৌকায় ঘুরে আবার ঘাটে এসে নেমেছন।

তিনি বলেন, “নৌকায় ঘুরার ব্যবস্থাটা ভালো লাগছে। বাচ্চা খুবই খুশি হইছে, ছবি-টবি তুললাম। দেখি আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করি।”

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত