আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

লন্ডনে ঈদের জামাতে হাছান মাহমুদ

লন্ডনে ঈদের জামাতে হাছান মাহমুদ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদকে সম্প্রতি লন্ডনে ঈদুল ফিতরের নামাজের জামাতে জনসম্মুখে দেখা গেছে। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর দীর্ঘদিন লুকিয়ে ছিলেন তিনি। স্থানীয় সময় রোববার (৩০ মার্চ) সকালে তিনি লন্ডনের গ্যাংসহিল এলাকায় অবস্থিত আল-কালাম মসজিদে ঈদের নামাজ আদায় করেন।


হাছান মাহমুদের অবস্থান নিয়ে নানা জল্পনা-কল্পনা ছড়িয়ে পড়েছিল ৫ আগস্টের পর। অনেকের ধারণা ছিল যে তিনি বাংলাদেশে নেই এবং সম্ভবত বিদেশে অবস্থান করছেন। এই গুঞ্জনের মধ্যেই তিনি হঠাৎ লন্ডনে আবির্ভূত হলেন। ঈদের নামাজ শেষে তিনি মসজিদের বাইরে পরিচিত ব্যক্তিদের সঙ্গে কুশল বিনিময় করেন। এই মুহূর্তের কয়েকটি ছবি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।


সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া দুটি ছবি বিশেষভাবে আলোচিত হয়েছে। প্রথম ছবিতে দেখা গেছে, হাছান মাহমুদ যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফারুকের সঙ্গে উষ্ণভাবে কোলাকুলি করছেন। দ্বিতীয় ছবিতে হাছান মাহমুদের পাশে দাঁড়িয়ে আছেন সাংবাদিক সৈয়দ আনাস পাশা, তার ছেলে এবং আইটিভির সাংবাদিক মাহাথির পাশা। 

একই ছবিতে হাসিমুখে দাঁড়ানো আরও দুজন কিশোরকে দেখা গেছে। ওই দুই কিশোরের পরিচয় নিয়ে সাংবাদিক সৈয়দ আনাস পাশা বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন। 


তিনি জানিয়েছেন, ‘ছবিতে হাছান মাহমুদের ডান পাশে দাঁড়ানো দুজনের মধ্যে একজন খুব সম্ভবত তার ছেলে এবং অপরজন তার ভাতিজা। তবে এটি আমার অনুমান, নিশ্চিতভাবে বলতে পারছি না।’ 

 
হাছান মাহমুদের পাশে দাঁড়িয়ে আছেন সাংবাদিক সৈয়দ আনাস পাশা, তার ছেলে এবং আইটিভির সাংবাদিক মাহাথির পাশা।

হাছান মাহমুদের বর্তমান বসবাস সম্পর্কে সৈয়দ আনাস পাশা জানান, ‘তিনি বর্তমানে বেলজিয়ামে থাকেন। তবে তার ছেলে লন্ডনে পড়াশোনা করছেন। ঈদের এই বিশেষ দিনে ছেলের সঙ্গে সময় কাটাতে এবং উৎসব উদযাপন করতে তিনি লন্ডনে এসেছেন।’ 

সৈয়দ আনাস পাশা বলেন, ‘যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফারুক সম্পর্কে আমার চাচা এবং লন্ডনে আমরা একই এলাকায় বাস করি। নামাজ শেষে তিনি হাছান মাহমুদের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দেন।’

এই ঘটনা সম্পর্কে আরও জানতে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফারুকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। তবে তিনি ফোন ধরেননি।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত