আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

ঈদে কী খেলেন ডিউটিরত পুলিশরা

ঈদে কী খেলেন ডিউটিরত পুলিশরা

ঈদে রাজধানীর থানা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তার দায়িত্বে ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা ঈদের নামাজও আদায় করেছেন কর্মস্থলের কাছেই। তাদের জন্য আয়োজন করা হয়েছিল বিশেষ খাবার।


বেশ কয়েকটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে কথা বলে জানা যায়, খাবারের পদে ভিন্নতা থাকলেও বিশেষ খাবারের আয়োজন হয়েছে ডিউটিরত সবার জন্যই।


তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন জানান, ঈদের দিন সকালে আয়োজন করা হয়েছিল সেমাই ও খিচুড়ি এবং দুপুরে ছিল পোলাও, খাসির মাংস ও গরুর মাংস।

পল্লবী থানার ওসি বলল, ঈদের দুপুরে তারা আয়োজন করেছিলেন মুরগির রোস্ট, গরুর মাংস ও পোলাও।


কোতোয়ালি থানার ওসি মোহম্মদ ইয়াসিন শিকদার বলেন, ‘সব থানার মতো আমাদেরও নির্দেশনা ছিল পোলাও-মাংস করার। আমরা করেছি।’

তিনি বলেন, ‘যারা অপারেশনের কাজে গুরুত্বপূর্ণ, তাদের ছুটি নেই। আর যাদের ডিউটি না করলেও চলে, তাদের ছুটি দেওয়া হয়েছে।’

ডিএমপি থেকে এই আয়োজনের জন্য ৩০ হাজার টাকা পেয়েছেন বলে জানান তিনি।

এর আগে, ঈদুল ফিতরে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জন্য প্রায় দুই কোটি তিন লাখ টাকা বরাদ্দ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সারা দেশে দায়িত্ব পালনকারী নিরাপত্তা সদস্যদের উন্নতমানের খাবার সরবরাহ করার জন্য এই অর্থ দেওয়া হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠিতে উল্লেখ করা হয়, এই বরাদ্দ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার ও ভিডিপি এবং বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যদের জন্য প্রযোজ্য হবে—যারা গুরুত্বপূর্ণ নিরাপত্তা চৌকি, চেকপয়েন্ট ও টহল কার্যক্রমে নিয়োজিত থাকবেন।

ডিএমপি ডিসি (মিডিয়া) তালেবুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'এটা পূর্ব ঘোষিত আয়োজন। ডিএমপিসহ সারা দেশে এই ব্যবস্থা ভালোভাবে সম্পন্ন হয়েছে। পোলাও-মাংসসহ নানা পদের ভালো খাবারের আয়োজন করা হয়েছে ডিউটিরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জন্য।'

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত