আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

ঈদকে সামনে রেখে ভারতীয় পোষাকে বাজার সয়লাব

ঈদকে সামনে রেখে ভারতীয় পোষাকে বাজার সয়লাব

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে চোরাই পথে অবাধে আসছে ভারতীয় শাড়ি-থ্রিপিসসহ বিভিন্ন পণ্য। চট্টগ্রামের মিরসরাইয়ে ৫ কিলেমিটার সীমান্ত এলাকায় কাটাতারের বেড়া না থাকায় নির্বিঘ্নে এসব পণ্য নিয়ে আসছে চোরাচালানীরা। এ ছাড়াও সীমান্ত এলাকা দিয়ে নিয়ে আসছে ভরতীয় মুরগীর বাচ্চা ও বিভিন্ন মাদকদ্রব্য।

সূত্র বলছে, ঈদকে সামনে রেখে চোরাকারবারিরা বেপরোয়া হয়ে  উঠেছে। সর্বশেষ গত ১৪ জুন অবৈধভাবে ভারতীয় শাড়ি আনার সময় সাত বস্তা আটক করেছে  জোরারগঞ্জ থানা পুলিশ।

এসআই আমিরুল মুজাহিদের নেতৃত্বে একটি মিনি পিকআপসহ বারইয়ারহাট পৌরসভার কমফোর্ট হাসপাতালের সামনে থেকে শাড়িগুলো আটক করা হয়। তবে গাড়ির চালককে আটক করা সম্ভব হয়নি।

শাড়িগুলোর আনুমানিক মূল্য পাঁচ লাখ টাকা। এ বিষয়ে জোরারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

জানা গেছে, আমলীঘাট থেকে করেরহাট কয়লার মুখ পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার জায়গায় কাটা তারের বেড়া না থাকায় চোরাকারবারীরা পাচারের সুবিধা হিসেবে বেছে নেয় ওই স্থানটি। এসব স্থানে বিডিআরের টহল তেমন একটা হয় না।

নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, ফটিকছড়ি, হেঁয়াকো, মিরসরাইয়ের করেরহাট, বারইয়াহাট এবং ভারতের দক্ষিণ ত্রিপুরার সাব্রুমের একাধিক চোরাকারবারি সিন্ডিকেট দীর্ঘ দিন ধরে বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় পণ্য নিয়ে আসছে।

এ ছাড়া বনভূমি বেষ্টিত হওয়ায় সীমান্তরক্ষীবাহিনীর তৎপরতাও কিছুটা সীমিত। ফলে চোরাকারবারি সিন্ডিকেট অরক্ষিত ওই সীমান্ত এলাকাকে নিরাপদ রুট হিসেবে বেছে নিয়েছে।

রামগড় পৌর এলাকার মন্দির ঘাট, বল্টুরাম টিলা, অফিস টিলা, আনন্দপাড়া, পোস্ট অফিস সড়কের পাশের নদীর পাড়ের বসতি, দারোগাপাড়া, মহামুনি, ফেনীরকূল মারমা পাড়া, কাজির চর, উত্তর ফটিকছড়ির বাগান বাজার, যতিরচর, চা বাগান, নলুয়ার চর, আধারমানিক, পানুয়া এবং মিরসরাইয়ের ভবানী ইসলামপুর, রহমতপুর, কয়লা, কচুয়া, খুন্দা প্রভৃতি সীমান্ত পয়েন্ট হয়ে চোরাই পণ্য নিয়ে আসে।

সূত্রে জানা যায়, মূলতঃ চোরাচালানিদের অন্তঃদ্বন্দ্বের কারণেই মাঝে মধ্যে কিছু চোরাই পণ্য ধরা পড়ে। কোনো কোনো সীমান্ত পয়েন্টে বিডিআরের চোখ ফাঁকি দিয়ে পাচার কাজ হলেও কোথাও আবার সীমান্তরক্ষীদের সাথে গোপন যোগসাজশে এই চোরাচালান হয় বলে অভিযোগ রয়েছে।

সংশিষ্ট সূত্র জানায়, মিরসরাইয়ের করেরহাট এলাকায় পণ্য প্রবেশের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে তা সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন এলাকায় পাঠিয়ে দেয়া হয়।

একটি সূত্রে জানা গেছে, ঈদকে কেন্দ্র করে প্রতিদিনই সীমান্ত দিয়ে শাড়ি, থ্রিপিস আসছে অবাধে। পুলিশ প্রসাশনকে ম্যানেজ করে লাখ লাখ টাকার শাড়ি নিয়ে যাওয়া হচ্ছে চট্টগ্রাম শহরের তামাকুন্ডি লেইন, রিয়াজ উদ্দিন বাজার, টেরি বাজারসহ বিভিন্ন বিপণী বিতানে। এ কাজে সরকার দলীয় বিশাল একটি সিন্ডিকেট জড়িত রয়েছে বলেও ওই সূত্র জানিয়েছে।

মিরসরাই অঞ্চলে চোরাচালানের সঙ্গে জড়িত থাকার নাম খুঁজতে গিয়ে বেরিয়ে আসে করেরহাট এলাকার একাধিক সরকার দলীয় নেতার নাম। এ জন্য তারা গড়ে তুলেছে বিশাল একটি সিন্ডিকেট। সিন্ডিকেটের কোনো সদস্য গ্রেফতার হলে টাকার বিনিময়ে থানা থেকে ছাড়িয়ে নেয়ার অভিযোগও রয়েছে ওই সিন্ডিকেটের বিরুদ্ধে।

অনুসন্ধানে জানা যায়, মাঝে মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বিজিবি। এর বাইরে নিজ উদ্যোগে পাহারা কিংবা চোরাই পণ্য আটকের কোনো খবর নেই দীর্ঘদিন। দুর্বলতার সুযোগে সীমান্ত এলাকায় দুই দেশের চোরাকারবারিরা সক্রিয় হয়ে উঠেছে।

প্রশাসনকে ম্যানেজের বিষয়টি অস্বীকার করে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির নতুন বার্তাকে বলেন, গত ১৪ জুন আমরা কিছু শাড়ি আটক করেছি এবং মামলা দিয়েছি। আমরা যদি ম্যানেজ থাকতাম তাহলে এগুলো আটক করতাম না।

এ বিষয়ে বিজিবি’র অলিনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার হায়দার আলী বলেন,  ‘আমার এলাকায় কোনো চোরাচালান হয় না। আমরা সব সময় এ বিষয়ে তৎপর রয়েছি। এলাকার বাইরে কিছু হলে তো সেটা আমাদের দেখার বিষয় নয়।’


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত