আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

রাজধানীতে বৌদ্ধ মন্দিরের পাশ থেকে বিপুল অস্ত্রশস্ত্র উদ্ধার

রাজধানীতে বৌদ্ধ মন্দিরের পাশ থেকে বিপুল অস্ত্রশস্ত্র উদ্ধার

রাজধানীর উত্তরার একটি বৌদ্ধ মন্দিরের পাশের খাল থেকে ৯৭টি পিস্তল ও ১,০০০ গুলি উদ্ধার করা হয়েছে।

শনিবার উত্তরা ১৬ নম্বর সেক্টরের বৌদ্ধমন্দিরের পাশের খাল থেকে দিয়াবাড়ী খালের পাড় থেকে এসব অস্ত্র, গুলি উদ্ধার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানিয়েছেন, সেখানে কয়েকশ ম্যাগাজিন, শতাধিক গুলি তৈরির ছাচ ও বেয়নেটও পাওয়া গেছে।

কীভাবে অস্ত্রের সন্ধান পাওয়া গেল সে বিবরণে এই পুলিশ কর্মকর্তা বলেন, সম্প্রতি দক্ষিণখান থাকা থেকে তুরাগ থানায় বদলি হওয়া এক কনস্টেবল দুপুরে স্ত্রী-সন্তানদের নিয়ে ওই খালপাড় দিয়ে যাচ্ছিলেন।

তিনি আরো বলেন, ‘এক সময় সন্তানকে প্রস্রাব করাতে গিয়ে নম্বরপ্লেটবিহীন একটি কালো পাজেরো জিপ এবং তার পাশে চার-পাঁচজন লোককে দেখেন। তাদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তুরাগ থানায় ফোন করেন তিনি।’



পরে তুরাগ থানার ওসির নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস কর্মীদের নিয়ে খালে তল্লাশি চালায়। খালের এক পাড় থেকে সাতটি ট্রাভেল ব্যাগ পাওয়া যায়, যেগুলোতে অস্ত্র-গুলি ভর্তি ছিল।

উপ-কমিশনার মাসুদ বলেন, উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে ৯৭টি বিদেশি পিস্তল, ৪৬২টি ম্যাগাজিন, এক হাজার ৬০টি গুলি এবং ১০টি বেয়নেট রয়েছে। এছাড়া ১০৪টি গুলি তৈরির ছাচ পাওয়া গেছে।

এসব পিস্তলের মধ্যে ৯৫টিই বিদেশি জানিয়ে তিনি বলেন, এগুলো সেভেন পয়েন্ট সিক্স টু বোরের।

যেসব ম্যাগাজিন পাওয়া গেছে তার মধ্যে ২৬৩টি এসএমজির। আর গুলির মধ্যে ২২০টি সেভেন পয়েন্ট সিক্স টু বোর পিস্তলের এবং ৮৪০টি নাইনএমএম পিস্তলের।

অস্ত্রগুলো সচল এবং এখনই ব্যবহার উপযোগী বলে জানান পুলিশের উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নুরুল আলম।

কে বা কারা এসব অস্ত্র গুলি সেখানে রেখেছে সে বিষয়ে কিছু জানাতে পারেননি পুলিশ কর্মকর্তারা।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত