আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

প্ল্যাকার্ডে ‘শো ইসরায়েল দ্য রেড কার্ড’, দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ

প্ল্যাকার্ডে ‘শো ইসরায়েল দ্য রেড কার্ড’, দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সমাবেশ করছেন শিক্ষার্থীরা। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা হচ্ছে না। বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে জোরেশোরে এ কর্মসূচি পালিত হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য ও অপরাজেয় বাংলার সামনে বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেছে।

এ সময় তাঁদের হাতে ‘বয়কট ট্রাম্প, সেভ ফিলিস্তিন’, ‘বয়কট ইউএসএ’লেখা বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।

রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ চলাকালে সরকারি বিজ্ঞান কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী রাফিউল আজম সিফাত প্রথম আলোকে বলেন, ‘গাজায় এমন নির্মম গণহত্যার দৃশ্য দেখার পর থেকে আর স্হির থাকতে পারছি না। আজকে বিশ্বব্যাপী কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে আমরা আমাদের ক্লাস বাতিল করেছি । আমরা ফিলিস্তিনি মানুষের মুক্তি চাই। স্বাধীন ফিলিস্তিন চাই।’

একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন। তাঁদের হাতে ‘শো ইসরায়েল দ্য রেড কার্ড’ প্ল্যাকার্ড ছিল।

ঢাকার মোহাম্মদপুরে দুপুরে গাজায় হামলার প্রতিবাদে বিভিন্ন সংগঠনের প্রতিবাদ সমাবেশ ও মিছিল করেছে।ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দুপুর সাড়ে ১২টার দিকে বিভিন্ন পেশাজীবীদের বিক্ষোভ মিছিল বের হয়েছে। এ সময় অ্যাপ্রোন পরে চিকিৎসকদের মিছিলে অংশ নিতে দেখা যায়। দেখা গেছে শিশুদেরও। ‘সেভ গাজা’, ‘স্টপ জেনোসাইড টু গাজা’ লেখা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে বিক্ষোভকারীরা মিছিলে অংশ নেন।

আমাদের নারায়ণগঞ্জ প্রতিনিধির পাঠানো খবরে জানা গেছে, ইসরায়েলি বাহিনীর বর্বর গণহত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে। বেলা ১১টার দিকে নগরের চাষাঢ়া গোল চত্বর এলাকায় শিক্ষার্থীরা অবস্থান নিলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে যানজটের সৃষ্টি হয়।

খুলনা থেকে আমাদের প্রতিবেদকের পাঠানো খবরে জানা গেছে, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান ধ্বংসযজ্ঞের প্রতিবাদে ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল সাড়ে ১০টায় ক্যাম্পাসের হাদী চত্বরে ওই কর্মসূচি শুরু হয়, শেষ হয় পৌনে ১২টার দিকে। ‘মার্চ ফর প্যালেস্টাইন’ নামের ওই কর্মসূচিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। খুলনার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বিকেলে নগরের শিববাড়ি মোড়ে সর্বদলীয় বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

চাঁদপুরেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে । সকাল সাড়ে ১০টার দিকে শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশ করেন।

সূত্রঃ প্রথম আলো


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত