আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

বৈশাখে পান্তা ভাতের সঙ্গে ইলিশ ছাড়া অন্য মাছ খেলেও তো অসুবিধা নেই: ফরিদা আখতার

বৈশাখে পান্তা ভাতের সঙ্গে ইলিশ ছাড়া অন্য মাছ খেলেও তো অসুবিধা নেই: ফরিদা আখতার

পহেলা বৈশাখে পান্তা ভাত ও ইলিশ মাছ খাওয়ার রেওয়াজকে বাংলা সংস্কৃতির অঙ্গ নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক উপদেষ্টা ফরিদা আখতার। তিনি জানান, এটি একটি আরোপিত সংস্কৃতি, বিশেষ করে ঢাকাকেন্দ্রিক।  

আজ সোমবার (৭ এপ্রিল) সচিবালয়ে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৫’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।  

জাটকা সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে উপদেষ্টা বলেন, ৮ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত সারাদেশে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ’ পালিত হবে। তিনি বলেন, 'যদি জাটকা সংরক্ষণ করা যায়, তাহলে ইলিশের উৎপাদন অনেক গুণে বাড়বে। উৎপাদন বাড়লে বাজারেও এর প্রভাব পড়বে, সরবরাহ বাড়বে, দামও নিয়ন্ত্রণে থাকবে।'  

পহেলা বৈশাখে ইলিশ খাওয়ার প্রচলন সম্পর্কে ফরিদা আখতার বলেন, 'এটা বাংলা সংস্কৃতির অংশ নয়। যারা পহেলা বৈশাখে ইলিশ কিনে খাচ্ছেন, তারা আইন লঙ্ঘন করছেন। ঢাকায় একটি রীতিমতো আরোপিত সংস্কৃতি তৈরি হয়েছে—পান্তা ভাতের সঙ্গে মরিচ ভর্তা কিংবা অন্য মাছ খেলেও তো অসুবিধা নেই।' 

তিনি আরও জানান, 'বাঙালির কাছে পহেলা বৈশাখের আগের দিন—চৈত্র সংক্রান্তি—একটি গুরুত্বপূর্ণ উৎসব। ওই দিনে কোনো ধরনের আমিষ খাওয়ার রেওয়াজ নেই, বরং ১৪ প্রকার শাক খাওয়ার চল রয়েছে। আর বৈশাখের দিনটিতে বাতাসা, দই-চিড়া কিংবা ছাতুর শরবত খাওয়ার রেওয়াজ ছিল। ইলিশ না খেলে দিনটা শেষ হয়ে যায় না। আরও অনেক ধরনের মাছ আছে।'  

উপদেষ্টা ফরিদা আখতার জাটকা রক্ষায় সবার সহযোগিতা কামনা করেন এবং বলেন, 'ইলিশ ধরা বন্ধ থাকলেও উৎসব থেমে থাকবে না। বরং আমাদের ঐতিহ্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় সচেতনতার এই সুযোগটাও বড় উৎসবের অংশ হতে পারে।'

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত