আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

বাংলাদেশ হচ্ছে ভারত নিয়ন্ত্রিত ভোটারবিহীন একটি দেশ: জাফরুল্লাহ চৌধুরী

বাংলাদেশ হচ্ছে ভারত নিয়ন্ত্রিত ভোটারবিহীন একটি দেশ: জাফরুল্লাহ চৌধুরী

পুলিশ হেফাজতে অপরাধীদের বন্দুকযুদ্ধে ‍নিহতের সমালোচনা করেছেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী।

তিনি বলেছেন, সবসময় একটা আতঙ্কে থাকি। এমন একটা দেশে আছি যেখানে পুলিশ হেফাজতে বন্দুকযুদ্ধে অপরাধী নিহত হয়।

রবিবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে এক স্মরণ সভায় তিনি এ কথা বলেন।

সদ্য প্রয়াত পরিবেশ বিজ্ঞানী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দ সফিউল্লার স্মৃতি স্মরণে এ সভার আয়োজন করে ভাসানী অনুসারী পরিষদ।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘বাংলাদেশ এমন একটা দেশ যেখানে বাংলাদেশের সরকার আছে অথচ  নিয়ন্ত্রণ করছে ভারত। সোজা কথায়, বাংলাদেশ ভারত নিয়ন্ত্রিত ভোটারবিহীন একটা দেশ।’

প্রস্তাবিত বাজেটে নির্বাচন কমিশনের ব্যয় ২০০ কোটি টাকা কমানো প্রসঙ্গে তিনি বলেন, অর্থমন্ত্রীর বয়স হলেও একটা বিষয় বুঝতে পেরেছেন, যেখানে নির্বাচন হয় না সেখানে পয়সা খরচ করে কী  লাভ?

ড. সৈয়দ সফিউল্লার স্মৃতিচারণ করে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, তিনি মানুষের কল্যাণে বিজ্ঞান চর্চা করতেন। যা এখন হয় না। এখন বিজ্ঞান চর্চা হয় মানবসভ্যতা ধ্বংসের জন্য।

নতুন প্রজন্মের বিজ্ঞানীদেরকে সৈয়দ সফিউল্লার মত দেশীয় ও আন্তর্জাতিক সংকট মোকাবিলায় গবেষণা করার আহ্বান জানান তিনি।

ড. জাফরুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে স্মরণ সভায় আরো বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, জাতীয় পার্টির (একাংশ) মহাসচিব মোস্তফা জামান হায়দার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. জসীম উদ্দিন আহমদ, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এটি এম নূরুল আমিন, হায়দার আকবর খান রনো প্রমুখ।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি


শেয়ার করুন

পাঠকের মতামত