আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

বৈসাবি উৎসবে আনন্দে মুখরিত রাঙামাটি

বৈসাবি উৎসবে আনন্দে মুখরিত রাঙামাটি

পাহাড়ের সবচেয়ে বড়  সাংস্কৃতিক উৎসব ‘বৈসাবি’ উপলক্ষে রাঙামাটিতে চলছে বর্ণিল আয়োজন। বৌদ্ধ ধর্মাবলম্বী আদিবাসী জনগোষ্ঠীর বিভিন্ন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী উৎসব—বিজুকে ঘিরে পুরো শহর এখন উৎসবমুখর। পুরনো বছরের গ্লানি ঝেড়ে নতুন বছরকে বরণ করে নিতে রাঙামাটি শহরের সড়ক জুড়ে চলছে উৎসবের আমেজ। আজ বুধবার সকাল থেকে রাঙামাটি শহরের প্রধান প্রধান সড়কে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য শোভাযাত্রা।

হাজারো পাহাড়ি নারী-পুরুষ রঙিন পোশাকে সেজে এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন। তাদের পাদচারণায় মুখর পুরো শহর। ঢোল, বাদ্যযন্ত্র আর লোকজ সুরের তালে তালে নেচে গেয়ে তাঁরা এগিয়ে যান রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে রাজবাড়ী শিল্পকলা একাডেমীর দিকে।

আসন্ন বৈসাবি উপলক্ষে আজ থেকে শুরু হয়েছে চার দিনব্যাপী নানা আয়োজন। এরই মধ্যে রয়েছে বল খেলা, আদিবাসী খেলাধুলা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা পাঠ, ফুল বিদানের অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।

আগামী ১২ এপ্রিল ভোরে চাকমা সম্প্রদায়ের তরুণ-তরুণীরা দীঘিনালার দীবাখালে গিয়ে ফুল তুলে ‘ফুল বিজু’ উৎসব উদযাপন করবেন। পরদিন ১৩ এপ্রিল অনুষ্ঠিত হবে মূল বিজু এবং ১৪ এপ্রিল পালিত হবে পহেলা বৈশাখ। একই দিনে ত্রিপুরা সম্প্রদায়ের বৈসু ও মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী জলকেলি বা ‘পানিখেলা’ অনুষ্ঠিত হবে।

বৈসাবি উৎসব পাহাড়ের সংস্কৃতি ও সম্প্রীতির এক মিলনমেলা। এই উৎসবের মাধ্যমে পাহাড়ের মানুষ নববর্ষকে বরণ করে নেন আনন্দ, শান্তি ও শুভকামনায়।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত