আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

গণতান্ত্রিক মানুষের পাশে দাঁড়াতে ভারতের প্রতি ফখরুলের আহ্বান

গণতান্ত্রিক মানুষের পাশে দাঁড়াতে ভারতের প্রতি ফখরুলের আহ্বান

ভারতসহ বিশ্বের সব গণতান্ত্রিক শক্তির সমর্থন চেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সপ্তাহব্যাপী জঙ্গিবিরোধী অভিযান নিয়ে ভারতের সন্তোষ প্রকাশ নিয়েও কথা বলেন বিএনপি মহাসচিব। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ রোববার দিল্লিতে বাংলাদেশে জঙ্গিবিরোধী অভিযান নিয়ে তার সরকারের সন্তুষ্টির কথা জানান।

সোমবার দুপুরে রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউটে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত দেশব্যাপী গণগ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ তিনি এসব কথা বলেন।

বর্তমান সরকার অনির্বাচিত উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘জঙ্গিবিরোধী অভিযান নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ সন্তোষ প্রকাশ করেছেন। ভারত আমাদের বন্ধু, অকৃত্রিম বন্ধু। প্রত্যাশা করি বাংলাদেশের গণতান্ত্রীকামী মানুষের পক্ষেই থাকবে। তারা এমন কাউকে সমর্থন দেবেন না যারা জনগণের উপর চড়াও হয়।’

গ্রেপ্তারের মাধ্যমে দৃষ্টি অন্যদিকে ফেরাতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে দাবি করে তিনি প্রশ্ন রেখে বলেন, ‘এক সপ্তাহে সাঁড়াশি অভিযানে ১৩/১৪ হাজার সাধারণ মানুষকে আটক করেছে সরকার। এর মধ্যে মাত্র ১৭৯ সন্দেহজনক জঙ্গি। তাহলে বাকীদের কেন ধরলেন।’

তিনি বলেন, ‘অত্যাচার নিপীড়ন কিভাবে চালানোয় সরকার সফল হয়েছে। সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।’
ফখরুল বলেন, ‘২০১৪ সালে একদলীয় জাতীয় নির্বাচনের পর থেকে গোটা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে সরকার। সর্বশেষ ইউপি নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠানের মধ্য দিয়ে বিভক্তি চুড়ান্ত করা হলো।’

যারা গ্রেপ্তার হয়েছে তাদের মুক্তির দাবিতে আন্দোলনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘তাদের পাশে দাঁড়াতে হবে। কেবল সহানুভূতি দেখালেই হবে না। বিএনপিতে এমন কোনো নেতা নেই যার বিরুদ্ধে মামলা নেই। সপ্তাহে দুই-তিন দিন কারাগারে যেতেই হয়। ফলে এই সরকারের বিরুদ্ধে আন্দোলনের বিকল্প নেই।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, ওলামা দলের সভাপতি এম এ মালেক, যুগ্ম সম্পাদক খায়রুল কবির খোকন প্রমূখ।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত