আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

প্লট ও ফ্ল্যাট দুটোই পাবেন সাংসদরা

প্লট ও ফ্ল্যাট দুটোই পাবেন সাংসদরা

সংসদ সদস্যরা প্লট ও ফ্ল্যাট দুটোই পাবেন বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

সোমবার দুপুরে জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে মন্ত্রী এ তথ্য জানান।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, একটা প্রকল্প বছরের পর বছর চলতে পারে না। তাই আমরা ঠিক করেছি, ২০১৮ সালের মধ্যে পূর্বাচল নতুন শহরের কাজ শেষ করব। এই পূর্বাচল শহর হবে একটি নতুন ও স্মার্ট শহর। এখানে ক্যাবল সব মাটির নিচে থাকবে।

অধিক লোকের আবাসন সুবিধার জন্য পূর্বাচলে অংশীদারত্বের ভিত্তিতে ৬২ হাজার অ্যাপার্টমেন্ট ও ঝিলমিল আবাসিক প্রকল্পে ১১ হাজার অ্যাপার্টমেন্ট তৈরির প্রসঙ্গ তুলে তিনি বলেন, এই প্রকল্পও ২০১৭ সালে শেষ হবে। উত্তরা আদর্শ প্রকল্পও ২০১৭ সালের মধ্যে সম্পন্ন করার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। এ প্রকল্পের আওতায় ইতিমধ্যে ১৫ হাজার ৩৩৬টি ফ্ল্যাট নির্মাণের কাজ শুরু করেছি। এর মধ্যে ৬ হাজার ৬৩৬টি ফ্ল্যাট নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে আছে। প্রায় সবগুলো ফ্ল্যাটই বিক্রি হয়েছে। মাত্র ৫০০-৬০০ ফ্ল্যাট অবিক্রিত আছে। কোনো অ্যাপার্টমেন্ট অবিক্রিত থাকে না।


গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জানান, বর্তমান সরকার জিটুজি পদ্ধতিতে মালোয়েশিয়ার সঙ্গে ৮ হাজার ৪৫১টি অ্যাপার্টমেন্ট নির্মাণ করছে। চার বছরে অর্ধেক টাকা দিয়ে অ্যাপর্টমেন্ট গ্রহণ করা যাবে। বাকি অর্ধেক ১৬ বছরে ৯ শতাংশ সার্ভিস চার্জ হারে পরিশোধ করতে পারবে।

এ ছাড়া রাজউকের অধীনে প্রায় ১ লাখ অ্যাপার্টমেন্ট নির্মাণ করা হবে বলেও জানান তিনি।

 এ সময় মন্ত্রী বলেন, যেসব মাননীয় সংসদ সদস্য আমার কাছে জমি চাচ্ছেন, আমি মনে করি, জমি না নিয়ে এই সুযোগ গ্রহণ করুন, অ্যাপার্টমেন্ট নেন।

 এই প্রস্তাবের বিরোধিতা করে উপস্থিত সংসদ সদস্যরা নো নো বলে সমস্বরে প্রতিবাদ করেন। এ সময় কিছুক্ষণ কথা বলা বন্ধ করেন মন্ত্রী। পরে ডেপুটি স্পিকারের হস্তক্ষেপে আবার বক্তৃতা শুরু করে মন্ত্রী বলেন, অ্যাপার্টমেন্ট দেওয়ার পরও আমি নতুন প্রকল্প নেওয়ার প্রস্তুতি গ্রহণ করেছি। এটি অনেক দূর এগিয়েছে। এখানে প্রায় ২ হাজার ২০০ একর জমির ওপর নতুন প্রকল্প গ্রহণ করা হবে। অ্যাপার্টমেন্ট দেওয়ার পরও সেখানে আপনাদের প্লট দেওয়া হবে।

 মন্ত্রী-এমপিদের নিজ এলাকায় প্রকল্প গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের অধীনে পরিকল্পিত আবাসিক এলাকা করছি। ইতিমধ্যে ৫৫টি এলাকায় এটি করেছি। আপনারা ২০ একরের মধ্যে প্রকল্প দেন। পরিকল্পিত আবাসিক এলাকা করতে পারবেন। খরচ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ। মানুষ যাতে শহরমুখী না হয়, সেজন্য এটা করছি।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত