আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

নাগরদোলায় তুলে স্ত্রীকে হত্যা

নাগরদোলায় তুলে স্ত্রীকে হত্যা

টিকটক আসক্তি নিয়ে ক্ষোভ এবং পরকীয়ায় জড়িত রয়েছেন সন্দেহে নোয়াখালীতে অন্তঃসত্ত্বা নারী লাকী বেগমকে পরিকল্পিতভাবে তাঁর স্বামী শাকিব মাহমুদ (২৪) খুন করেছেন বলে জানিয়েছে পুলিশ। খুনের ঘটনায় গ্রেপ্তার শাকিব মাহমুদ পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানিয়েছেন বলে দাবি পুলিশ কর্মকর্তাদের।

গতকাল সোমবার রাত আটটার দিকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের হাফেজ মহিন উদ্দিনের ওরসের মেলায় নাগরদোলায় তুলে লাকী বেগমকে গলা কেটে হত্যা করা হয়। তিনি উপজেলার কালাপোল এলাকার মো. মনছুরের মেয়ে। খুনের ঘটনার পর নোয়াখালী জেনারেল হাসপাতাল এলাকা থেকে অভিযুক্ত শাকিবকে গ্রেপ্তার করে পুলিশ। শাকিব নোয়াখালী সদর উপজেলার মান্নান নগরের মঙ্গল হোসেনের ছেলে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান আজ মঙ্গলবার সকালে প্রথম আলোকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাকিব জানিয়েছেন তিনি স্ত্রীকে হত্যার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে মেলায় নিয়ে গিয়েছিলেন। স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে পার্শ্ববর্তী একটি বাজার থেকে গতকালই ছুরিটি কেনেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি রক্তমাখা অবস্থায় পুলিশ উদ্ধার করেছে।

ওসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাকিব মাহমুদ দাবি করেছেন তাঁর স্ত্রী টিকটকের জন্য ভিডিও নির্মাণ করতেন, যা তিনি পছন্দ করতেন না। এ ছাড়া স্ত্রী পরকীয়ায় যুক্ত বলেও সন্দেহ ছিল তাঁর। এসব বিষয়ে স্ত্রীর সঙ্গে তাঁর ঝগড়াও হয়। এর জেরে তিনি স্ত্রীকে হত্যার পরিকল্পনা করেন।

খুনের পরিকল্পনার অংশ হিসেবে স্ত্রীকে মেলায় নিয়ে যান জানিয়ে ওসি আরও বলেন, সন্ধ্যায় মেলায় ঘুরতে যাওয়ার কথা বলে স্ত্রীকে সঙ্গে নেন শাকিব। মেলায় একটি নাগরদোলায় দুজন ওঠেন। সেখান থেকে নামার আগমুহূর্তে স্ত্রীর গলায় ছুরি দিয়ে জখম করেন। হাসপাতালে নেওয়ার পর স্ত্রী লাকী আক্তারের মৃত্যু হয়।

গতকাল রাতে হত্যার ঘটনায় একটি মামলা করেন নিহত লাকীর বাবা মো. মনছুর। মামলায় শাকিব মাহমুদকে একমাত্র আসামি করা হয়েছে। নিহত লাকী বেগমের মা শেফালী বেগম বলেন, এক বছর আগে তাঁর মেয়ে ও শাকিবের বিয়ে হয়। ১৫ দিন আগে লাকী ও শাকিব তাঁদের বাড়িতে আসেন। গত রোববার দুজনের মধ্যে ঝগড়া হয়েছিল। এর এক পর্যায়ে লাকীকে মারধর করেন শাকিব। লাকীর মুঠোফোনও ভেঙে ফেলা হয়। শেফালী বেগম আরও বলেন, ‘আমার মেয়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিল। আমি শাকিবের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

সূত্রঃ প্রথম আলো

শেয়ার করুন

পাঠকের মতামত