আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

ব্লগার হত্যায় ক্রসফায়ারে নিহত ব্যক্তির ‘প্রকৃত’ পরিচয় মুকুল রানা

ব্লগার হত্যায় ক্রসফায়ারে নিহত ব্যক্তির ‘প্রকৃত’ পরিচয় মুকুল রানা

বাংলাদেশে ব্লগার অভিজিৎ রায় ও নীলাদ্রি নিলয় হত্যাকাণ্ডে অভিযুক্ত এক সন্দেহভাজন ব্যক্তি ক্রসফায়ারে নিহত হওয়ার পর পুলিশ গতকাল বলেছিল নিহত ব্যক্তির নাম শরিফ এবং ব্লগার দু’জনের হত্যাকাণ্ডে সরাসরি অংশ নিয়েছিলো।
গোয়েন্দা পুলিশের ভাষ্যমতে শরীফ নামে বন্দুকযুদ্ধে নিহত ঐ ব্যক্তি আরো অন্তত পাঁচটি নামে পরিচিত ছিলো।
আরো সাতজন ব্লগার ও প্রকাশক হত্যার সঙ্গেও জড়িত থাকার কথা পুলিশ বলার পর কে এই ব্লগার হত্যার 'মাস্টারমাইন্ড' সেটা নিয়ে আগ্রহ তৈরি হয় জনমনে।
একই সাথে তার বন্দুকযুদ্ধে নিহত হওয়ার ঘটনায় বিভিন্ন মহলে আলোচনা ওঠে।
খোঁজ নিয়ে জানা যাচ্ছে নিহত ব্যক্তির বাড়ি সাতক্ষীরা সদরের ধুলিহর ইউনিয়নের বালুইগাছাতে।
তিনি সাতক্ষীরা সরকারি কলেজের ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন।
কলেজের অধ্যক্ষ লিয়াকত পারভেজ জানাচ্ছে কলেজের কাগজপত্রে তার নাম মো. মুকুল রানা।
সে ২০০৮ সালে এসএসসি পাশ করে, ২০১০ সালে এইচএসসি। এর পর সে ২০১০-১১ শিক্ষাবর্ষে সাতক্ষীরা সরকারি কলেজে প্রথম বর্ষে ভর্তি হয়।
এখন তার চতুর্থ বর্ষে পড়ার কথা ছিল। কিন্তু দ্বিতীয় বর্যের পর সে আর কলেজে আসেনি|
মুকুল রানারা তিন ভাইবোন। তার বাবা আবুল কালাম আজাদ দাবি করছেন, এ বছরের ফেব্রয়ারীতে মুকুল সাতক্ষীরা থেকে ঢাকায় যাওয়ার পথে যশোরের একটা স্থানে র্যাব পরিচয়ে তাকে কয়েকজন নিয়ে যায়।
এরপর থেকে নিখোঁজ ছিল সে। গতকাল টিভিতে খবর দেখে তিনি ছেলের ব্যাপারে জানতে পারেন।
তবে মুকুল কোন সংগঠনের সাথে জড়িত ছিল কিনা সে ব্যাপারে কিছু জানেন না তার বাবা আবুল কালাম আজাদ।
এদিকে পুলিশ বলছে নিহত এই ব্যক্তি সমকামীদের পত্রিকা রূপবানের সম্পাদক জুলহায মান্নান হত্যাসহ আরো সাতজন ব্লগার ও প্রকাশক হত্যার সঙ্গেও জড়িত ছিলেন।

শেয়ার করুন

পাঠকের মতামত