আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

ইতিহাস ও ঐতিহ্য কোনো রাজনৈতিক বিবেচনায় বিকৃত করা উচিত নয়: মীর নেয়াজ

ইতিহাস ও ঐতিহ্য কোনো রাজনৈতিক বিবেচনায় বিকৃত করা উচিত নয়: মীর নেয়াজ

শিক্ষাপ্রতিষ্ঠানের ইতিহাস ও ঐতিহ্য কোনো রাজনৈতিক বিবেচনায় বিকৃত করা উচিত নয় বলে মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির যুব বিষয়ক সম্পাদক মীর নেয়াজ আলী।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেল সাড়ে তিনটায় লালবাগের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রহমতুল্লা মডেল স্কুলে এক বিশেষ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে জানানো হয়, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে এবং বিশেষ করে লালবাগের তৎকালীন সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের প্রত্যক্ষ হস্তক্ষেপে স্কুলটির অডিটোরিয়ামের নাম শহীদ জিয়া বাদ দিয়ে রহমত অংশটি সংযোজন করা হয়। এ নিয়ে এলাকাবাসীর মাঝে দীর্ঘদিন ধরেই ক্ষোভ বিরাজ করছিল। অবশেষে, জনগণের দাবি ও বর্তমান প্রশাসনের সদিচ্ছার কারণে প্রতিষ্ঠানটির অডিটোরিয়ামের নাম জিয়াউর রহমান অডিটোরিয়াম পূর্ণ বহাল করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের সাবেক‌ ভিপি ওয়েস্ট এন্ড স্কুলের গভার্নিং বডির সভাপতি লালবাগের কৃতি সন্তান বিএনপি কেন্দ্রীয় কমিটির যুব বিষয়ক সম্পাদক মীর নেয়াজ আলী, নেয়াজ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ, অভিভাবক প্রতিনিধি, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং এলাকার সচেতন নাগরিকবৃন্দ।


উপস্থিত অভিভাবকরাও সন্তোষ প্রকাশ করেন এবং বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ইতিহাস ও ঐতিহ্য কোনো রাজনৈতিক বিবেচনায় বিকৃত করা উচিত নয়। শিক্ষাপ্রতিষ্ঠানকে রাজনীতির বাইরে রেখে ঐতিহ্য সংরক্ষণ করা প্রয়োজন।

মীর আলী নেওয়াজ বলেন, এই ঘটনার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উপর থেকে রাজনৈতিক প্রভাব কমে আসবে এবং ভবিষ্যতে এমন ঐতিহাসিক নাম পরিবর্তনের অপচেষ্টা আর কেউ করবে না।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত