আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

নিহত পারভেজের মরদেহ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে

নিহত পারভেজের মরদেহ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে

রাজধানীর বনানীতে বেসরকারি প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে নিহত জাহিদুল ইসলাম পারভেজের মরদেহ নেওয়া হয়েছে পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহ সেখানে নেওয়া হয়। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। 

পল্টনে জানাজা শেষে মরদেহ প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেওয়া হবে। সেখানে জানাজা শেষে গ্রামের বাড়িতে নেওয়া হবে মরদেহ।

পারভেজের বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলার কাইচান গ্রামে। তাঁর বাবা জসিম উদ্দিন কুয়েতপ্রবাসী। দুই ভাইবোনের মধ্যে পারভেজ বড়। তিনি ঢাকায় থেকে পড়াশোনা করতেন।     

গত শনিবার বিকেলে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে নিহত হন জাহিদুল ইসলাম পারভেজ। তিনি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী। পুলিশ বলছে, বিশ্ববিদ্যালয়ের সামনের দোকানে দুই ছাত্রীর শিঙাড়া খাওয়া ও তাদের নিয়ে ঠাট্টা-তামাশাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে।

জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের কয়েক শিক্ষার্থী এবং ইংরেজি বিভাগের পাঁচ শিক্ষার্থী বনানী ক্যাম্পাসের সামনে আড্ডা দিচ্ছিলেন। এ সময় ইংরেজি বিভাগের দুই ছাত্রী শিঙাড়া খাচ্ছিলেন। তাদের শিঙাড়া খাওয়া দেখে হাসাহাসি করছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের পারভেজসহ কয়েকজন শিক্ষার্থী। এ সময় তাদের কাছে হাসাহাসির কারণ জানতে চান ইংরেজির শিক্ষার্থীরা। এ নিয়ে বাগ্‌বিতণ্ডা ও ধাক্কাধাক্কি হয়। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের নজরে এলে এক কর্মকর্তা মীমাংসা করে দেন। তবে এরপর ৩০ থেকে ৪০ জন বহিরাগত ডেকে নেন ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা। এ সময় পারভেজ ও তাঁর এক বন্ধু ক্যাম্পাস থেকে বের হলে তাদের ছুরিকাঘাত করে পালিয়ে যান তারা। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে পারভেজকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তাঁর বন্ধু সেখানে চিকিৎসাধীন। তাঁর নাম জানা যায়নি।

বনানী থানার ওসি রাসেল সারোয়ার সমকালকে বলেন, বিকেলে ইংরেজি ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘাত শুরু হয়। প্রাথমিকভাবে জানা গেছে, শিঙারা খাওয়ার সময় ইংরেজি বিভাগের দুই ছাত্রীকে দেখে হাসাহাসি করছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের কিছু শিক্ষার্থী। এ নিয়ে সৃষ্ট দ্বন্দ্বে ছুরিকাঘাতে পারভেজ নিহত হন। রাতে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তে কাজ চলছে। রাতেই নিহতের মামাতো ভাই বনানী থানায় হত্যা মামলা করেছেন বলে জানিয়েছেন ওসি। তিনি জানান, মামলায় তিনজনের নাম উল্লেখ করা হয়েছে। আসামিদের ধরতে অভিযান চলছে। ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। বাদী দাবি করেছেন, পারভেজ প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কর্মী।

এইদিকে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স অব বাংলাদেশের ফেসবুক পেজে এক পোস্টে ‘ক্যাম্পাসে সন্ত্রাসী হামলায়’ পারভেজ হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। এ ছাড়া রাত ১০টা ৫ মিনিটে ফেসবুকে আরেকটি পোস্ট করা হয়। তাতে বলা হয়েছে, পারভেজ হত্যার ঘটনায় প্রত্যক্ষদর্শী ও সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি, বিবিএ এবং এলএলবির তিন শিক্ষার্থীর জড়িত থাকার বিষয়ে জানিয়েছেন। ক্যাম্পাসের সামনে বসার জায়গা নিয়ে বহিরাগত সন্ত্রাসী দিয়ে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত