আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

২টি সিঙ্গারার দাম হয় ৩ হাজার টাকা

২টি সিঙ্গারার দাম হয় ৩ হাজার টাকা

একটি সিঙ্গারার ওজন ৪ কেজি। দুটি মিলিয়ে হয় ৮ কেজি। এই দুই সিঙ্গারা বানাতে খরচ পড়েছে ৩ হাজার টাকা। সিঙ্গারায় উপাদান হিসেবে ব্যবহৃত হয়েছে আস্ত চারটি মুরগি!

শুনতে কাল্পনিক মনে হলেও ঠিক এমন ঘটনায় ঘটেছে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়। একেবারেই শখের বসে পাঁচ বন্ধু মিলে বানিয়েছেন এই সিঙ্গারা। সিঙ্গারা বানানোর খবর পেয়ে ওই হোটেলে উৎসুক জনতার ভিড় সৃষ্টি হয়। বড় সিঙ্গারা বানানোর খবরে দূর থেকেও ছুটে আসেন অনেকেই। 

এই পাঁচ বন্ধু হলেন- উপজেলার সুখিয়া ইউনিয়নের কাওয়ালীকান্দা গ্রামের মোফাজ্জল, অন্তর, মিজান, টুটুল এবং দিদার।

তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, একেবারেই শখের বসে বড় দুটি সিঙ্গারা বানানো হয়েছে। এই কাজে উপজেলার আশুতিয়া পুরাতন বাজারের একটি হোটেলের সহায়তা নেওয়া হয়েছে। গতকাল রোববার দিনব্যাপী চলে সিঙ্গারা বানানোর এই আয়োজন। উপাদান হিসেবে ব্যবহৃত হয় ৪ কেজি মুরগীর মাংস, পরিমানমত আলু, গাজর, বাদাম, আটা, ময়দা ও বিভিন্ন জাতের মসলা। পরে বিকেলে শুরু করে মূল আয়োজন। সিঙ্গারা তেলে ছাড়ার সময় আশেপাশে উৎসুক জনতা ভিড় করে হোটেলে। প্রতিটি সিঙ্গারা বানাতে খরচ পড়েছে দেড়হাজার টাকা। সেই হিসেবে সিঙ্গারা দুটির দাম পড়েছে ৩ হাজার টাকা।


সিঙ্গারা তৈরির অন্যতম পরিকল্পনাকারী মোফাজ্জল জানান, আমরা পাঁচ বন্ধু মিলে একটু ব্যতিক্রম চিন্তা ভাবনা থেকেই এই সুস্বাদু সিঙ্গারা বানানোর আয়োজন করি। আর এতে অনেক উপাদান দেওয়া হয়েছে। খেতেও খুব মজাদার হয়েছে।

উৎসুক জনতার একজন আসাদুজ্জামান জানায়, এত বড় সিঙ্গারা জীবনে কখনো দেখিনি। তাই কিভাবে বানাচ্ছে, তা দেখতে চলে এলাম। এটাতো অবাক কাণ্ড।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত