আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

‘ক্রসফায়ার’ সমাধান নয় দুর্বলতা: মেনন

‘ক্রসফায়ার’ সমাধান নয় দুর্বলতা: মেনন

কথিত ‘বন্দুকযুদ্ধে’ জঙ্গি নিহত হওয়ার ঘটনাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্বলতা বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

মঙ্গলবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

মেনন বলেন, প্রায় প্রতিদিনই ‘ক্রসফায়ারে’ জঙ্গি নিহত হচ্ছে। এই ক্রসফায়ার জঙ্গি সমস্যার সমাধান নয়। এটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা ও দুর্বলতা।

সম্প্রতি অনুষ্ঠিত ইউপি নির্বাচন সম্পর্কে মেনন বলেন, সামরিক সরকার এবং বিএনপি-জামায়াতের ভোট ডাকাতির বিরুদ্ধে আমরা শেখ হাসিনার নেতৃত্বে অবাধ নির্বাচনের ঐতিহ্য কায়েম করেছিলাম। কিন্তু এবারের ইউপি নির্বাচন সে ঐতিহ্য ধ্বংস করেছে। আর নির্বাচন কমিশন বসে বসে সেই ধ্বংসযজ্ঞ দেখেছে।

তিনি নির্বাচন কমিশনেরে পুনর্গঠনের ওপর গুরুত্বারোপ করে বলেন, নির্বাচন ব্যবস্থা পুনর্গঠন করা না গেলে গণতন্ত্র বিপন্ন হবে। সব অর্জন ব্যর্থ হবে। তাই নির্বাচন কমিশন পুনর্গঠনসহ শক্তিশালী করতে হবে। অর্থ আর অস্ত্রের নিয়ন্ত্রণমুক্ত রাখতে হবে। এজন্য নির্বাচন কমিশনের সঙ্গে সকল রাজনৈতিক দলের অর্থবহ সংলাপের আয়োজন করা যেতে পারে।

দেশে ‘আইএস’ না থাকলেও তাদের অনুগামী রয়েছে উল্লেখ করে মেনন বলেন, এই অনুগামীরাই গুপ্তহত্যা চালাচ্ছে। তাদের গুপ্তহত্যার শিকার হয়েছেন পুরোহিত, যাজক, বৌদ্ধভিক্ষু, মাজারের খাদেম, পীর, বাউল গবেষক, শিক্ষকসহ সমাজের বিভিন্ন অংশের মানুষ। এই আক্রমণ কোনো একক সম্প্রদায়ের বিরুদ্ধে নয়, সমগ্র বাংলাদেশের ওপর।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেতরে ‘সাম্প্রদায়িকতা’ ঢুকেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রশাসনের মধ্যেও এর ছাপ পড়েছে। যখনই কোনো ব্লগার নিহত হন, তখনই পুলিশ ধর্মবিরোধী কিছু লিখেছেন কি না খুঁজে বেড়ান। এটা ঠিক যে ধর্মবিরোধী কোনো কিছু লেখা উচিত নয়। তেমনি কেউ নিহত হওয়ার পর ধর্মবিরোধী লেখার বিষয়টি উচ্চারিত হলে ওই হত্যা যথার্থ হয়ে যায়।

বর্তমান শিক্ষাব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, শিক্ষা খাতে বরাদ্দ বেড়েছে, কিন্তু সেটি জিডিপির মাত্র ২ দশমিক ৫ শতাংশ। বিভিন্ন পাবলিক পরীক্ষায় শতভাগ পাস ও জিপিএ–৫ এর ছড়াছড়ির যে উচ্ছ্বাস তৈরি করেছিল, তা এখন নিদারুণ উদ্বেগে পরিণত হয়েছে। বর্তমানে পরীক্ষাব্যবস্থা বিষ ফোঁড়ায় পরিণত হয়েছে।

তিনি ওই অবস্থা থেকে শিক্ষাব্যবস্থাকে উদ্ধার করে শিক্ষার মান ফিরিয়ে আনার প্রতি গুরুত্বারোপ করেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি


শেয়ার করুন

পাঠকের মতামত