আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

নির্বাচিত সরকার না থাকলে জবাবদিহি থাকে না বললেন রিজভী

নির্বাচিত সরকার না থাকলে জবাবদিহি থাকে না বললেন রিজভী

নির্বাচিত সরকার না থাকায় দেশে জবাবদিহির অভাব প্রকট হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, প্রশাসনে এখনও দুর্নীতিবাজ ও ফ্যাসিবাদী চরিত্রের ব্যক্তিরা সক্রিয় রয়েছে এবং সরকারি মদদে তারা দায়মুক্তি ভোগ করছে।  

আজ বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এই বিএনপি নেতা।  

রিজভী আরও বলেন, 'পতিত স্বৈরাচারের দোসররা আজ আদালতে দাঁড়িয়ে প্রকাশ্যে হুমকি দিচ্ছে, ফ্যাসিস্ট শাসনে ফিরে যাওয়ার ভয় দেখাচ্ছে। তারা এতটা সাহস পায় কোথা থেকে?' তিনি অভিযোগ করেন, এই হুমকির মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে অকার্যকর করে তোলার অপচেষ্টা চলছে।  

তিনি বলেন, 'আদালতে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সাধারণ বন্দীর মতো আচরণ করা হয়, ডিভিশন দেওয়া হয় না। অথচ ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা আদালতে গিয়ে জামাই আদরে থাকে, এমনকি সেখানে দাঁড়িয়েও হুমকি দেয়।' 

এইসব কর্মকাণ্ড স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর নীরবতার কারণে সম্ভব হচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, 'যে সাহসে আজ রাজধানীর বিভিন্ন স্থানে ফ্যাসিস্টদের মিছিল হচ্ছে, বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে, অথচ কেউ ধরা পড়ছে না—তারা এতটা অধরা কেন?'  

রিজভী আরও বলেন, 'প্রশাসনের দুর্নীতিগ্রস্ত এবং ক্ষমতালোভী চক্র এখনও পদে বহাল রয়েছে। সরকারের উচ্চপর্যায়ে ঘুষ দিয়ে তারা নিজেদের রক্ষা করছে, যা বিভিন্ন সংবাদমাধ্যমেও উঠে এসেছে।'  

সবশেষে রিজভী বলেন, 'নির্বাচিত সরকার না থাকলে দেশের শাসন ব্যবস্থায় জবাবদিহির সুযোগ থাকে না। জনগণের কাছে দায়বদ্ধতা না থাকলে এমনই চিত্র দেখা দেয়।'


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত