আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

সিলেটসহ দেশের ১৭ পাথর কোয়ারির ইজারা স্থগিত

সিলেটসহ দেশের ১৭ পাথর কোয়ারির ইজারা স্থগিত

সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে পরিবেশগত বিবেচনায় ৫১টি পাথরকোয়ারির মধ্যে ১৭টির ইজারা প্রদান স্থগিত করেছে সরকার। পাশাপাশি আদালতের নিষেধাজ্ঞা থাকা ও প্রতিবেশগত সংকটাপন্ন এলাকার পাথর কোয়ারি ইজারা দেওয়া যাবে না বলে জানানো হয়।

গতকাল রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে সারাদেশের গেজেটভুক্ত পাথর, সিলিকা বালু, নুড়িপাথর, সাদামাটি কোয়ারি মূহের ব্যবস্থাপনা সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পরিবেশ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আদালতের নিষেধাজ্ঞা রয়েছে ও প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষিত কোনো পাথর কোয়ারি ইজারা দেওয়া যাবে না।

এইদিকে, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সভাপতিত্বে সভায় পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীও উপস্থিত ছিলেন।

এছাড়াও সভায় নৈসর্গিক সৌন্দর্য রক্ষায় সিলেটের ভোলাগঞ্জ, বিছনাকান্দি, রতনপুর ও লোভাছড়া এলাকায় পাথর কোয়ারির ইজারাও স্থগিত করা হয়েছে। আর যেসব কোয়ারি থেকে পাথর উত্তোলন করা যাবে; সেগুলোর ক্ষেত্রেও কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। যেমন পাথর উত্তোলনের আগে পরিবেশ অধিদপ্তর থেকে পরিবেশগত ছাড়পত্র গ্রহণ, অবৈধভাবে পাথর উত্তোলনের ক্ষেত্রে শ্রমিকদের বাদ দিয়ে প্রকৃত দায়ীদের আইনের আওতায় আনা ও অবৈধভাবে উত্তোলিত পাথর জব্দ করার পর নিলামে না দিয়ে সরকারি নির্মাণকাজে ব্যবহারের সিদ্ধান্ত হয়।

জানা যায়, ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি দেশের সব পাথর কোয়ারি থেকে পাথর উত্তোলন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রেখেছিল জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। কিন্তু গত ১৩ জানুয়ারি এ স্থগিতাদেশ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় উদ্বেগ প্রকাশ করে। আর এবার ১৭টির ইজারা স্থগিতের সিদ্ধান্ত এলো।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত