আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

প্যারোলে মুক্তির আবেদনে ট্রাইব্যুনালের নির্দেশ, দীপু মনিকে স্বরাষ্ট্রে পাঠালেন

প্যারোলে মুক্তির আবেদনে ট্রাইব্যুনালের নির্দেশ, দীপু মনিকে স্বরাষ্ট্রে পাঠালেন

জুলাই গণহত্যার মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী ডা. দীপু মনির প্যারোলে মুক্তির আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে করতে বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মন্ত্রণালয় প্যারোলে মুক্তির আবেদনে সাড়া না দিলে ট্রাইব্যুনাল বিষয়টি দেখবেন বলেও জানানো হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।


আদালতে প্যারোলের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সিফাত মাহমুদ। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মুহাম্মদ আবুল হাসান, অ্যাডভোকেট নিজাম উদ্দিন ও অ্যাডভোকেট মাহমুদুর রহমান রুবেল। অন্যদিকে রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন চিফ প্রসিকিউটর মুহাম্মদ তাজুল ইসলাম ও প্রসিকিউটর আব্দুস সোবহান তরফদার।

আবেদনের শুনানিতে আইনজীবী সিফাত মাহমুদ বলেন, আমাদের মক্কেল সাবেক মন্ত্রী ড. দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ রাজধানীর গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এজন্য স্বামীর পাশে থাকতে প্যারোলে মুক্তির আবেদন করেছিলেন তিনি।


তখন আদালত বলেন, আদালতে কেন এসেছেন। মন্ত্রণালয়ে যাননি কেন? জবাবে আইনজীবী জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ইনহেরেন্ট পাওয়ার আছে। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ার থাকলেও আদালতের আদেশের পর সেখানে আবেদন করতে চাই।

তখন আদালত বলেন, দেখি প্রসিকিউটরের পক্ষ থেকে কী বলেন।

এ পর্যায়ে শুনানিতে প্রসিকিউটর আব্দুস সোবহান তরফদার বলেন, এখানে আবেদন করার কোনো প্রয়োজন নেই। ওনারা প্যারোলের আবেদন করবেন ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্রে সেটা উল্লেখ আছে কে কীভাবে কোন পর্যায়ে প্যারোলে মুক্তি পাবে।

তখন আদালত বলেন, আমরা আদেশ দিতে চাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্র থাকুক।

শুনানিতে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, প্যারোল দেবে কি না স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কারা কর্তৃপক্ষ দেখবে। এই আবেদন করে অযথা আদালতের সময়ক্ষেপণ করছে। এতে বিচার কাজ বাধাগ্রস্ত হবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত