আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

বিচার বিভাগের স্বাধীনতায় কম্প্রোমাইজ নয়: প্রধান বিচারপতি

বিচার বিভাগের স্বাধীনতায় কম্প্রোমাইজ নয়: প্রধান বিচারপতি

কুমিল্লা আইনজীবী সমিতির মতবিনিময় সভায় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত বিচার বিভাগের স্বাধীনতা ও রুলস অব ল’র বিষয়ে আমি কারো সঙ্গে কম্প্রোমাইজ করব না।

পৃথিবীর প্রায় সব দেশেই প্রশাসন ও বিচার বিভাগের মধ্যে কিছু সমস্যা রয়েছে। আমাদের এখানেও কিছু সমস্যা রয়েছে।

বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা আদালতের আইনজীবী সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান বিচারপতি আরো বলেন, পুরাতন মামলার জট সৃষ্টি হয়েছে। সাক্ষী না আসার কারণে বিচারপ্রার্থীরা দুর্ভোগের শিকার হচ্ছেন। সাক্ষী হাজির করার বিষয়ে পাবলিক প্রসিকিউটর ও পুলিশকে ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, অর্থ দিয়ে কোনো দেশকে বড় হিসেবে বিবেচনা করা যায় না, আইনের শাসন যেখানে বিদ্যমান সে দেশকে মর্যাদায় এগিয়ে রাখা হয়। দেশকে এগিয়ে নিতে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত করতে হবে। এজন্য বিচারক ও আইনজীবীদের একসঙ্গে কাজ করতে হবে।

তিনি কুমিল্লার রাস্তা-ঘাট ও আদালতের দুরবস্থার বিষয়ে বলেন, ১৯৮২ সালে কুমিল্লার যে অবস্থা দেখেছি ২০১৬ সালে একই অবস্থা দেখছি। আমাদের সিলেটের গ্রামের রাস্তা-ঘাট থেকেও কুমিল্লার অবস্থা খারাপ।

বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি জেলা ও দায়রা জজ আদালত এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচার কাজ প্রত্যক্ষ করেন। এছাড়া আদালতের বিভিন্ন স্থান পরিদর্শন করেন। বিকেলে কুমিল্লা সার্কিট হাউজে কুমিল্লার আদালতের বিচারকদের নিয়ে আয়োজিত সম্মেলনে যোগদান করেন।

আইনজীবী সমিতির সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সফিকুল আলম। আরো বক্তব্য রাখেন, কুমিল্লা জেলা ও দায়রা জজ মো. নুরুল ইসলাম, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট কাইমুল হক রিংকু, সাবেক সভাপতি অ্যাডভোকেট আবদুর রাজ্জাক, সৈয়দ আবদুল্লাহ পিন্টু, আ হ ম তাইফুর আলম, কাজী নাজমুস সাদত, অতিরিক্ত পিপি গোলাম ফারুক, কুমিল্লা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম ও সৈয়দ নুরুর রহমান।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত