আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

কুমিল্লায় এক রাতেই কৃষকের ৪ গরু চুরি, নিঃস্ব পরিবার

কুমিল্লায় এক রাতেই কৃষকের ৪ গরু চুরি, নিঃস্ব পরিবার

কুমিল্লার মনোহরগঞ্জে এক রাতেই চুরি হলো আব্দুল হক নামে এক কৃষকের ৪টি গরু। এতে নিঃস্ব হয়ে পড়েছেন ওই কৃষক। গত শনিবার দিবাগত রাতে উপজেলা সদরের দিশাবন্দ গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় মনোহরগঞ্জ থানায় একটি অভিযোগ করেছেন ভুক্তভোগী আব্দুল হক। 

এ নিয়ে গত ২ মাসে আশপাশের এলাকায় বেশ কয়েকটি গরু চুরির ঘটনা ঘটেছে। কোরবানি ঈদ উপলক্ষে এ এলাকায় গরু চুরি বেড়েছে বলে ধারণা করছে এলাকাবাসী। উপজেলার বিভিন্ন এলাকায় গরু চুরির আরও অভিযোগের কথা জানিয়েছেন তারা। 

জানা গেছে, শনিবার দিবাগত রাতে উপজেলা সদরের দিশাবন্দ গ্রামে গোয়ালঘর থেকে আব্দুল হকের ৪টি গরু চুরি হয়। রবিবার সকালে ফজরের নামাজের পর তার ভাই মকবুল গোয়াল ঘরে গিয়ে দেখতে পান গোয়ালঘরে গরু নেই। এমন খবর আব্দুল হকের কাছে পৌঁছলে অসুস্থ হয়ে পড়েন ভুক্তভোগী আব্দুল হক। 

আব্দুল হকের ভাই মকবুল হোসেন জানান, ৪টি গরুর মধ্যে বাছুরসহ দুইটি গাভী ও একটি ষাঁড় গরু রয়েছে। ষাঁড় গরুটি এবার কোরবানের হাটে বিক্রির জন্য তিল তিল করে বড় করেছেন তিনি। ষাঁড় গরুটির বর্তমান বাজার মূল্য প্রায় ৮০-৯০ হাজার টাকা রয়েছে। চুরি যাওয়া সব গরু মিলে অন্তত ৪ লক্ষাধিক টাকা ক্ষতির সম্মুখীন হন তিনি। 

তিনি আরও বলেন, অভাব অনটনের সংসারে এ চারটি গরুই ছিল তার জীবিকা নির্বাহের পাথেয়। গাভীর দুধ বিক্রি করে সংসার চালানোর পাশাপাশি এ টাকা থেকে গোখাদ্যের যোগানও দিতেন তিনি। একমাত্র সম্বল হারিয়ে পথে বসার উপক্রম হয়েছে তার। তাছাড়া গেল সপ্তাহে একই গ্রামে মোহাম্মদ আলীর ৩টি গরু চুরি হয়েছে। 

এ বিষয়ে মনোহরগঞ্জ থানা অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে এ ঘটনায় একটি অভিযোগের প্রাপ্তি স্বীকার করেন। তিনি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানান। মনোহরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত