আপডেট :

        যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হতে যাচ্ছেন হাকিম জেফ্রিস

        ১৭ বছর বয়সী শিক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্ক, ফ্লোরিডায় ২০ বছর বয়সী শিক্ষিকা গ্রে প্তার

        ট্রাম্পের পছন্দের প্রার্থীকে ঘিরে সিনেটে উত্তেজনা, শুনানি বর্জন ডেমোক্র্যাটদের

        চার জেলায় আওয়ামী লীগ নেতাদের বাড়ি ও কার্যালয়ে হা মলা, ভাঙ চুর ও অগ্নি সং যোগ

        মিরপুরে না শকতার পরিকল্পনায় সীমান্ত থেকে আনা হয় গানপাউডার, বাথরুমে পরীক্ষা

        নড়াইলে বিএনপির মিছিলে হা মলা, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিরুদ্ধে অভিযোগ, নি হত ২

        ক্যালিফোর্নিয়ায় বন্ধ হচ্ছে টিজে ম্যাক্সের দুই স্টোর, চাকরি হারাবেন ১৩৯ কর্মী

        লস এঞ্জেলেস অলিম্পিকের সাংস্কৃতিক আয়োজন নিয়ে অনিশ্চয়তা, অর্থ জোগাড়ে দৌড়ঝাঁপ

        ক্যালিফোর্নিয়ায় প্লাস্টিক উৎপাদনকারী প্রতিষ্ঠানের অর্ধেকই তথ্য দেয়নি, কঠোর নজরদারির দাবি

        শি জিনপিংয়ের উপস্থিতিতে করমর্দন ট্রাম্প-পুতিনের, বৃহস্পতিবার বসছেন ঐতিহাসিক বৈঠকে

        একের পর এক অচল হচ্ছে প্রযুক্তি ব্যবস্থা, সাইবার ঝুঁকি থেকে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে

        কলেজে ভর্তিতে স্যাট ফেরানোর বিতর্ক, দুই ভাগে বিভক্ত ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদরা

        মামদানির বিচারক নিয়োগে বিতর্ক, ফিরলেন ‘আসামি ছেড়ে দেওয়ার’ জন্য পরিচিত বিচারক

        পুলিশ সদস্যরা দুপুরের খাবারে ব্যস্ত, সেই সুযোগে গাড়ি নিয়ে চম্পট চোর

        কুয়েতে ৬ মার্কিন সেনার মৃ ত্যু, নিরাপত্তার ঘাটতি নিয়ে পেন্টাগনের বিরুদ্ধে গুরুতর অভিযো

        যুক্তরাষ্ট্রজুড়ে মঙ্গলবার বাজবে জরুরি সতর্কবার্তা, আতঙ্কিত না হওয়ার আহ্বান প্রশাসনের

        পৃথিবী থেকে এক আলোকদিন দূরে পৌঁছাচ্ছে ভয়েজার-১, মহাকাশ গবেষণায় নতুন রেকর্ড

        বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী সেতুর পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আরও পাঁচটি নির্মাণের পরিকল্পনা

        একসঙ্গে বৃষ্টি, বন্যা ও তুষারপাতের আশঙ্কা, দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দুর্যোগের পূর্বাভাস

        চার বছরের শিশুদের গোপনে ঘুমের ওষুধ খাওয়ানোর অভিযোগ ক্যালিফোর্নিয়ার প্রি-স্কুলের বিরুদ্ধে

'শিগগিরই মন্ত্রিসভা ছাড়ছে জাতীয় পার্টি'

'শিগগিরই মন্ত্রিসভা ছাড়ছে জাতীয় পার্টি'

বিরোধীদলীয় নেতা সদস্য রওশন এরশাদ সফরত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালের সঙ্গে বৈঠকে দলটির এ পরিকল্পনার কথা জানান

সত্যিকারের বিরোধী দল হতে শিগগিরই মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগের পরিকল্পনা রয়েছে জাতীয় পার্টির।'শিগগিরই মন্ত্রিসভা ছাড়ছে জাতীয় পার্টি' শুক্রবার সন্ধ্যায় গুলশানে তার বাসভবনে বৈঠকে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ সফরত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালের সঙ্গে বৈঠকে দলটির এ পরিকল্পনার কথা জানান। বৈঠকে এ আলোচনার সত্যতা নিশ্চিত করেন বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসিহ।জাতীয় পার্টির সত্যিকারের বিরোধী দল হতে সরকার ত্যাগের পরিকল্পনা রয়েছে কিনা-নিশা দেশাইয়ের এ প্রশ্নের জবাবে রওশন বৈঠকে বলেন, 'তার দল সত্যিকারের বিরোধী দল হতে চায়। এ কারণে যথা শিগগির মন্ত্রিসভা থেকে পদত্যাগের পরিকল্পনা রয়েছে।' নিশা দেশাই জানান, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টিকে সত্যিকারের বিরোধী দল হিসেবে আশা করে। রওশন তাকে বলেন, জাতীয় পার্টি গঠনমূলক বিরোধী দলের ভূমিকায় রয়েছে।শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে রওশনের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনাসহ দেশটির পাঁচ প্রতিনিধি এতে অংশ নেন।প্রায় এক ঘণ্টার এই বৈঠকে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী, জাতীয় পার্টির এমপি এবিএম রহুল আমিন হাওলাদার, ফখরুল ইমাম, মো. সেলিমউদ্দিন, রওশন আরা মান্নান এবং বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসিহ। বৈঠকে উপস্থিত জাতীয় পার্টির নেতারা জানান, নিশা দেশাই বিরোধীদলীয় নেতার কাছে জানতে চান, বিএনপিবিহীন ৫ জানুয়ারির নির্বাচনে জাতীয় পার্টি কেন অংশ নিয়েছিল? জবাবে রওশন এরশাদ যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রীকে জানান, নির্বাচন-পূর্ব সহিংসতা থেকে দেশকে বাঁচাতে নির্বাচনে অংশগ্রহণ ছাড়া কোনো উপায় ছিল না। বিএনপির নির্বাচন বর্জন প্রসঙ্গে তিনি বলেন, 'বিএনপিকে নির্বাচনে আনতে সরকারের সবরকম প্রচেষ্টা ছিল। তৎকালীন সর্বদলীয় সরকার বিএনপিকে আশ্বস্ত করেছিল সুষ্ঠু নির্বাচন হবে। সর্বদলীয় সরকারে বিএনপিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিতেও রাজি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।' সর্বদলীয় সরকারে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন রওশন এরশাদ।নির্বাচনের পর সংসদে প্রধান বিরোধী দলের আসনে বসলেও সরকারেও অংশ নেয় জাতীয় পার্টি। মন্ত্রিসভায় দলটির তিনজন সদস্য রয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের জিজ্ঞাসায় বিরোধীদলীয় নেতা জানান, তার দল নির্দলীয় বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় বিশ্বাসী নয়। তিনি বৈঠকে বলেন, অতীতে প্রতিটি নির্বাচনের পর বিরোধী দল তত্ত্বাবধায়ক সরকারের সমালোচনা করেছে। ব্যবস্থাটি ক্রটিপূর্ণ প্রমাণিত হয়েছে। নির্বাচনে এ পদ্ধতির প্রয়োজন নেই। বৈঠকে শেষে তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, বৈঠকে আগামী নির্বাচনের সময়সূচি নিয়ে কথা বলেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। বিরোধী দলের নেতা তাকে জানিয়েছেন, আগামী নির্বাচন যথাসময়েই হবে। কোনো পদ্ধতিতে নির্বাচন হবে তা নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু আগাম নির্বাচনের কোনো সম্ভাবনা নেই।

শেয়ার করুন

পাঠকের মতামত