আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

হিলারি অনেক এগিয়ে..আর ট্রাম্প অনেক পিছিয়ে

হিলারি অনেক এগিয়ে..আর ট্রাম্প অনেক পিছিয়ে

প্রাইমারি মওসুম গত হয়েছে। এখন সাধারণ নির্বাচনের অপেক্ষা। মুল লড়াইয়ে সামিল ডেমোক্র্যাট দলের হয়ে হিলারি ক্লিনটন আর রিপাবলিকানদের হয়ে ডনাল্ড ট্রাম্প। নভেম্বরের প্রথম সোমবার সেই ভোট।
এখনও পুরো সাড়ে চার মাস বাকি। তবে এখনই জরিপগুলো বলছে স্পস্টতই এগিয়ে থেকে সাধারণ নির্বাচনের পথে হাঁটছেন হিলারি ক্লিনটন।
সাম্প্রতিক সবগুলো জরিপই দেখাচ্ছে ট্রাম্পের চেয়ে এগিয়ে হিলারি। সে এগিয়ে থাকা কোনওটিতে ২ পয়েন্ট (মর্নিং কনসাল্ট পোল) কোনওটিতে সর্বোচ্চ নয় পয়েন্ট (ফোন সার্ভে ফ্রম দ্য অ্যামেরিকান রিসার্চ গ্রুপ)।
সিএনএন/ওআরসি ও মনমাউথ বিশ্ববিদ্যালয়ের জরিপে এই ব্যবধান যথাক্রমে ৫ ও ৭ পয়েন্টের। আর এনবিসি’র জরিপে হিলারি এগিয়ে ৬ পয়েন্টে।
হাফিংটনপোস্ট পোলস্টার মডেলে সবগুলো জরিপ ফলের সমন্বয়ে যে চিত্র উঠে এসেছে তাতে হিলারি এগিয়ে ৭ পয়েন্টে। এতে তিনি পেয়েছেন ৪৫ শতাংশ ভোট অন্যদিকে ট্রাম্প পেয়েছেন ৩৮ শতাংশ।
তবে এই জরিপগুলো থেকে হিলারির জন্য বিশেষ আশা জাগানিয়া দিকটি হচ্ছে ব্যবধানটা ক্রমেই বাড়ছে। আগের জরিপগুলোয় হিলারি এগিয়ে থাকলেও তার ব্যবধান ছিলো এর তুলনায় অনেক কম।
ফ্লোরিডার ওরলান্ডোতে ঘটে যাওয় হত্যাকাণ্ডের পর জরিপগুলো দেখাচ্ছে ট্রাম্পের ভোট কমছে। তারও আগে এমাসের গোড়ার দিকে একজন ল্যাটিনো বিচারককে নিয়ে অপ্রীতিকর মন্তব্য করার পর থেকে চিত্রটা পাল্টাতে শুরু করে।
এনবিসি’র জরিপ ফলে ট্রাম্পের এই দশার পেছনে ইন্ডিপেন্ডেন্ট ভোটারদের মুখ ফিরিয়ে নেওয়াকেই কারণ হিসেবে দেখানো হয়েছে।
এতে বলা হয়েছে, এই সপ্তায় ৩৬ শতাংশ ইন্ডিপেন্ডেন্ট তাদের হিলারি সমর্থনের কথা জানিয়ে দেন। একই সংখ্যক ইন্ডিপেন্ডেন্টস ট্রাম্পকে সমর্থন করছেন। অথচ এর আগে বরাবরই ইন্ডিপেন্ডেন্টদের সমর্থন হিলারির চেয়ে ট্রাম্পের প্রতিই ছিলো বেশি।

শেয়ার করুন

পাঠকের মতামত