আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

ঐতিহ্য হারাচ্ছে ঝালকাঠির শতবর্ষী মসজিদ

ঐতিহ্য হারাচ্ছে ঝালকাঠির শতবর্ষী মসজিদ

ঝালকাঠির নলছিটিতে সংরক্ষণের অভাবে হারিয়ে যেতে বসেছে মুঘল আমলে নির্মিত শত বছরের পুরনো জামে মসজিদ। স্থানীয়দের দাবি মতে মসজিদটি সঠিক কতসালে নির্মাণ করা হয়েছে তার কোন সঠিক তথ্য কারও জানা নেই। কিন্তু অনেকের ধারণা এটি শত বছরের বেশি পুরনো। এই নিয়ে এলাকাবাসী মধ্যে একটি ধারনা প্রচলিত আছে, তাদের মতে মসজিদটি একরাতে পরীতে তৈরি করেছেন যার কারণে এটাকে অনেকে পরীর মসজিদ নামেও অভিহিত করে থাকেন। 

তবে এর নির্মাণ শৈলী দেখে ধারনা করা হয়েছে মুঘল আমলে মসজিদটি নির্মাণ করা হয়েছে। উপজেলার মোল্লারহাট ইউনিয়নের হদুয়া সড়কের পাশে দক্ষিণ কামদেবপুর গ্রামে অবস্থিত মসজিদের বর্তমানে নাম দেয়া হয়েছে দক্ষিণ কামদেবপুর ব্যাপারী বাড়ী বায়তুল আমান জামে মসজিদ। 

এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদের চারপাশে রয়েছে আরও চারটি মিনার।  ১২ ফুট লম্বা ও ১২ ফুট প্রশস্ত মসজিদ নির্মাণে ব্যবহার করা হয়েছে চুন ও সুরকি। দেয়াল গুলো নির্মাণ করা হয়েছে খুবই মজবুত করে। প্রতিটা দেয়াল প্রশস্ত হবে ২ থেকে ৩ ফুট। ছিল বিভিন্ন ধরনের কারুকার্য। তবে কারুকার্যগুলো এখন আর স্পষ্ট দেখা যায় না। গম্বুজসহ এর উচ্চতা প্রায় ৩০ফুট হবে বলে ধারনা করা হচ্ছে।  উপরের পলেস্তারা খসে পড়লেও মসজিদের মূল দেয়ালগুলো এখনো অক্ষত আছে। ভিতরে একটি মিম্বর রয়েছে আর দুই পাশে দুটি জানালা। আয়তন অনুযায়ী এখানে ৮ থেকে ১০জন মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন। 

স্থানীয় বাসিন্দা রশিদ ব্যাপারী ও লতিফ ব্যাপারী বলেন, আমাদের বাড়ীর সম্মুখে অবস্থিত মসজিদটি আমরা ছোটবেলা পরীর মসজিদ নামে চিনতাম। আমাদের বাবা/চাচাদের মতে একটি এক রাতে পরীতে নির্মাণ করেছেন। এরকম শুনে আসছি। তারাও এরকম শুনে আমাদের বলেছেন। পরে মসজিদ বড় করার জন্য এর দেয়াল ভাঙ্গার চেষ্টা করা হয়েছিল কিন্তু এর পুরুত্ব আর অনেক মুসল্লিদের বাধার কারণে ভাঙ্গা সম্ভব হয়নি তাই সাথেই নতুন স্থাপনা নির্মাণ করা হয়েছে। বর্তমানে সেখানেই নামাজ আদায় করা হয়। আর পুরনো পরীর মসজিদটি যেভাবে ছিল সেভাবেই রাখা হয়েছে। তবে এখন ভিতরে ময়লা আবর্জনায় ভরে গেছে। পলেস্তারাও অনেক খসে পড়েছে, উপরের দিকে অনেক পরগাছা জন্ম নিয়েছে। আমাদের দাবি মসজিদটি জেনো সরকারীভাবে সংরক্ষণ করা হয়। 

মোল্লারহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মাহবুবুর রহমান সেন্টু বলেন, এই মসজিদটি অনেক পুরনো। কেউ হয়তো এর নির্মাণ সাল জানে না। তবে ধারনা হয় মুঘল আমলে নির্মাণ করা হয়েছিল। আমরা একবার চেষ্টা করেছিলাম প্রত্নতত্ব বিভাগের সাথে যোগাযোগ করে এটাকে সরকারীভাবে সংরক্ষণের ব্যবস্থা করার, কিন্তু আমরা তাদের সাথে যোগাযোগ করতে পারিনি। তবে আমাদের দাবি এই মসজিদ শত শত বছরের পুরনো ইতিহাসের অংশ তাই এটাকে যেনো যথাযথভাবে সংরক্ষণ করা হয়। 

মসজিদের ইমাম কবির আহমেদ বলেন, মসজিদটি বেশ কয়েকবার স্থানীয়ভাবে সংস্কার করা হয়েছে তবে আয়তন কম হওয়ায় সাথেই নতুন ভবন নির্মাণ করা হয়েছে। বর্তমানে বর্ধিত অংশে নিয়মিত নামাজ আদায় করা হয়। আর মসজিদের পুরনো অংশের ভবন স্মৃতি হিসেবে রাখা হয়েছে। এটা নিয়ে স্থানীয়দের অনেক ধারনা আছে। এখনো অনেক মানুষ এই মসজিদে বিভিন্ন ধরনের মানত করে থাকেন। তবে এর নির্মাণ কারুকার্য দেখে ধারনা করা হয় এটা মোগল আমলে নির্মাণ করা হয়েছিল।

এই ব্যাপারে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, পুরনো স্থাপনাগুলো ইতিহাস ও ঐতিহ্যের অংশ তাই এগুলো সংরক্ষণে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত