আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

দেশ চল‌ছে ভারত-বাংলা‌দে‌শের গোয়েন্দা‌ সংস্থার যৌথ প্রযোজনায়: গ‌য়েশ্বর

দেশ চল‌ছে ভারত-বাংলা‌দে‌শের গোয়েন্দা‌ সংস্থার যৌথ প্রযোজনায়: গ‌য়েশ্বর

বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস্য গ‌য়েশ্বর চন্দ্র রায়  বলেছেন, বর্তমা‌নে দেশ চল‌ছে ভারত ও বাংলা‌দে‌শের গোয়েন্দা‌ সংস্থার যৌথ প্রযোজনায়।


শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজম্ম ৭১ আয়োজিত ‘রাজনীতির অস্থিরতা ও গণতন্ত্রের ভবিষৎ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।


সম্প্রতি বিএনপি শীর্ষস্থানীয় নেতারা ভারতের বাংলাদেশ নীতির সমালোচনা করেছেন। ভারতের নৌ ট্রানজিটেরও সমালোচনা করেছেন দলটির নেতারা।


গত ২২ জুন এক ইফতার মাহফিলে বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়া বলেন, এই সরকার ক্ষমতার আসার পর থেকেই দেশকে অন্যের হাতে তুল দেওয়া জন্য কাজ করছে। বিডিআর হত্যাকাণ্ড দিয়ে এর সূত্রপাত করেছে।


২০ জুন এক অনুষ্ঠানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘জনগণের ওপর চেপে বসা’ সরকারকে প্রশ্রয় না দিয়ে ভারত বাংলাদেশের ‘গণতন্ত্রকামী’ মানুষের সঙ্গে থাকবে বলে আশা প্রকাশ করেছে বিএনপি।


এরই ধারাবাহিকতায় আজ মুখ খুললেন গয়েশ্বর।


সরকারের উদ্দেশ্যে গয়েশ্বর ব‌লেন, আপ‌নারা কি গ্যারা‌ন্টি দি‌তে পারবেন যে জামায়াতকে নি‌ষিদ্ধ কর‌লেই দে‌শের সমস্যার সমাধান হ‌য়ে যায‌বে? উপ‌জেলা, ইউ‌নিয়ন প‌রিষদ নির্বাচ‌নে ভোট ডাকা‌তি হ‌বে না?


এটা হালে আসুন আমরা সবাই মি‌লে জামায়াত‌কে নি‌ষিদ্ধ ক‌রি । আমরা জা‌নি আপ‌নারা সে গ্যারা‌ন্টি দি‌তে পা‌রবেন না।


গ‌য়েশ্বর চন্দ্র ব‌লেন, বাংলা‌দে‌শের স্বাধীনতা যু‌দ্ধে জামায়াত দে‌শের স্বাধীনতার বিরু‌দ্ধে অবস্থান নি‌য়ে‌ছিল ঠিকই , কিন্তু  এ দেশ স্বাধীন হওয়ার পর  বাংলা‌দেশের অস্তিত্বকে স্বীকার করেই  তারা রাজনী‌তি কর‌ছে।


তি‌নি ব‌লেন, বিচার বিভাগ‌কে আ‌গে নি‌শ্চিত কর‌তে হ‌বে যে তারা স্বাধীনভা‌বে কাজ কর‌বেন, না কি আইনমন্ত্রী ও খাদ্যমন্ত্রী কামরু‌ল ইসলামের ফো‌নের অপেক্ষায় থাক‌বে।


এ সম‌য়ে তি‌নি নেতাকর্মী‌দের উদ্দে শ্য ক‌রে ব‌লেন, কিছু কর‌লেও  হা‌সিনা  সরকার  আমা‌দেরকে  জে‌লে নি‌বে, না কর‌লেও নিবেন, তাই আসুন কিছু ক‌রে বা কিছু ব‌লেই জে‌লে যাই।


সংগঠনের সভাপতি ঢালী আমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, সাবেক সাংসদ সৈয়দ আশিফা আশরাফ পাপিয়া, ঢাকা বিভাগীয় বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি


শেয়ার করুন

পাঠকের মতামত