আপডেট :

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

        ক্যালিফোর্নিয়ার কারাগারে নিজের কক্ষে মৃত অবস্থায় পাওয়া গেল মেক্সিকান মাফিয়ার সদস্যকে

মিস ওয়ার্ল্ড ২০২৫

মিস ওয়ার্ল্ড ২০২৫

সম্প্রতি বাংলাদেশের ফ্যাশন অঙ্গনের প্রভাবশালী উদ্যোক্তা ও ন্যাশনাল ডিরেক্টর আজরা মাহমুদ মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৫-এর আনুষ্ঠানিক লাইসেন্স পেয়েছেন। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছে আকলিমা আতিকা কনিকা।

সৌন্দর্য ও ফ্যাশন প্রতিযোগিতায় বাংলাদেশের নাম উঠে আসছে বেশ কয়েক বছর থেকেই।দেশিয় প্রতিযোগিরা , ভিনদেশের প্রতিযোগিদের দিকে রীতিমতো ছুঁড়ে দিচ্ছেন চ্যালেঞ্জ। মোদ্দা কথা, মিস ওয়ার্ল্ড এর মতো বড় পরিসরের প্রতিযোগিতাতেও পিছিয়ে নেই বাংলাদেশ। এরই মাঝে বাংলাদেশ ফ্যাশনের ন্যাশনাল ডিরেক্টর আজরা মাহমুদ পেলেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৫ এর লাইসেন্স। এ বছরে বাংলাদেশের অংশগ্রহণকারীদের জন্য মিস ওয়ার্ল্ডের পথ সুগম হবে বলেই আশা করা যাচ্ছে। এছাড়াও এর মাধ্যমে তিনি আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার আরও একটি গুরুত্বপূর্ণ শাখা নিজের দায়িত্বে নিয়ে নিলেন। যদিও তাঁর কাধে ইতিমধ্যে  মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ, মিস সেলিব্রিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং ফেস অফ এশিয়া, বাংলাদেশ-এর মতো বড় পরিসরের বৈশ্বিক প্ল্যাটফর্মগুলোর দায়িত্ব আছে। এখানে উল্লেখ্য,  মিস ওয়ার্ল্ড-এর ৭২তম আসরটি অনুষ্ঠিত হবে মে মাসে ভারতের তেলেঙ্গানায়।


সময়ের সীমাবদ্ধতা এবং বৈশ্বিক আয়োজনের বাঁধাধরা সময়সূচির কারণে এ বছর মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৫-এর মূল প্রতিযোগিতার আয়োজন করা হয়ে ওঠেনি। বিশেষ কোনো আয়োজন ছাড়াই করা হয় প্রতিনিধি মনোনয়ন করা হয়।মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৪-এর প্রথম রানার আপ হিসেবে নির্বাচিত হয়েছিলেন আকলিমা আতিকা কনিকা।  এ বছর তিনিই বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন, বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দৈহিক সৌন্দর্য ছাপিয়েও যোগ্যতা, ব্যক্তিত্ব এবং আন্তর্জাতিক মঞ্চে নিজেকে তুলে ধরার পূর্ব অভিজ্ঞতা আছে আকলিমার। তিনি ইতোমধ্যে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ফেস অফ এশিয়া ২০২৪ প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে লড়েছেন। তাঁর  নিখুঁত উপস্থাপনা ও আত্মবিশ্বাস আন্তর্জাতিক অঙ্গনে কুড়িয়েছে প্রশংসা। এই অভিজ্ঞতা তাকে মিস ওয়ার্ল্ড মঞ্চে একজন যোগ্য প্রতিনিধি  হিসেবে আরও প্রস্তুত করে তুলেছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। তাই সবদিক বিবেচনায় বাংলাদেশের মুখ হিসেবে বেছে নেওয়া হয়েছে তাঁকে।

আজরা মাহমুদ বলেন, আকলিমা  মেধা, সৌন্দর্য ও উদ্দেশ্যবোধের প্রতীক। সে এমন একটি ফ্রেশ ফেইস যাকে মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশন সবার সামনে তুলে ধরতে চায়। আন্তর্জাতিক পর্যায়ে তার অভিজ্ঞতা, পরিশ্রম এবং দেশের প্রতি তার ভালোবাসা আছে। সে শীঘ্রই আমাদের ও বাংলাদেশের গর্ব হবে  বলে আমরা আশাবাদী।
আজরা মাহমুদের নেতৃত্বে গঠিত আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প (এ এম টি সি) ইতোমধ্যেই দেশের সম্ভাবনাময় তরুণীদের আন্তর্জাতিক মানের প্রস্তুতি দেওয়ার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। সেখানে সৌন্দর্য, নেতৃত্ব, মানবিক দৃষ্টিভঙ্গি ও আত্মবিশ্বাসের সমন্বয়ে এমন এক প্রজন্ম তৈরি হচ্ছে, যারা আন্তর্জাতিক অঙ্গনে দেশকে নতুনভাবে তুলে ধরতে সক্ষম।

আকলিমার এই মনোনয়ন এক কথায়  আজরা মাহমুদের দূরদর্শিতা, সংগঠনের সামগ্রিক প্রস্তুতি ও দৃঢ় নেতৃত্বের প্রতীক। সৌন্দর্য প্রতিযোগিতার নামেই মানুষের মধ্যে এক ধরনের ধারণা জন্মায় যে, এটি কেবল বাহ্যিক সৌন্দর্যের প্রতিযোগিতা। ধারণাটি একেবারেই ভুল। আজরা মাহমুদের উদ্যোগে প্রতিটি প্রতিযোগীকে সমাজসচেতন, শিক্ষিত ও ব্যক্তিসচেতনতা বৃদ্ধি করে, পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা স্পষ্ট।

বাংলাদেশের প্রতিনিধিত্বকারী হিসেবে আকলিমা শুধুমাত্র একজন সুন্দরী প্রতিযোগী নন, বরং একজন সচেতন, আত্মপ্রত্যয়ী ও আন্তর্জাতিক মঞ্চে দেশের সঠিক প্রতিচ্ছবি তুলে ধরতে সক্ষম নারী। আশা করা যায়, আকলিমা তাঁর লক্ষ্যে সফল হবেন। সৌন্দর্য প্রতিযোগিতার দৌঁড়ে বাংলাদেশের মুকুটে যোগ হবে নতুন পালক, যা আগে কখনও দেখেনি বাংলাদেশ।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত