আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

রাজধানীতে অগ্নিকাণ্ডে নিহত ৫

রাজধানীতে অগ্নিকাণ্ডে নিহত ৫

রাজধানীর উত্তরায় আলাউদ্দিন টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় ভবনের লিফট ছিঁড়ে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

আগুনে ও লিফট ছিঁড়ে পাঁচজনের মৃত্যুর খবর জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোজাম্মেল হক নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের চেহারা চেনা যাচ্ছে না। তারা লিফটের ভেতর ছিল।

হাসপাতাল সূত্র জানান, রাত ৮টার কিছু সময় পর বাবা মাহমুদুল হাসান (৩৬), মেয়ে মাইশা (১১) ও ছেলে মোত্তাকিমকে দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের বাসা উত্তরার ১৭ নম্বর সেক্টরে। তারা মার্কেটের আন্ডার গ্রাউন্ডে বসে ইফতার করছিলেন। এ সময় মাহমুদুল হাসান তার দুই সন্তানকে নিয়ে বের হতে গেলে আগুনে দগ্ধ হন। বাবা ও ছেলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল। এ ছাড়া মামুন (২৪) নামের আরো একজন দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সোয়া ৬টার দিকে আলাউদ্দিন টাওয়ারের দোতলার লিফট হঠাৎ বিকট শব্দে নিচে পড়লে বিস্ফোরণ হয়। এ সময় মার্কেটে অবস্থানরত ক্রেতা ও ব্যবসায়ীরা ছোটাছুটি করতে থাকেন। বিস্ফোরণে ভবনে আগুন ধরে যায়। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট, পরে আরো নয়টি ইউনিট গিয়ে আগুন নেভানোর চেষ্টা চলায়।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের কর্মকর্তা বলেন, রাত পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর মাহমুদুল হাসান বলেন, নারীসহ চারজন মারা গেছেন। তবে পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিধান ত্রিপুরা বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত আমরা পাঁচজনের মৃত্যুর খবর পেয়েছি।’

মার্কেটের ব্যবসায়ীরা জানান, আগুনে মার্কেটের ভেতর অনেকেই আটকা পড়েন। এ সময় অনেকে দগ্ধ হন। আগুনে নিয়ন্ত্রণে আনার পর ফায়ার সার্ভিসের লোকজন ভেতরে উদ্ধার অভিযান শুরু করে। এ সময় অনেককে উদ্ধার করে নিরাপদ স্থানে আনা হয়। এ সব মানুষজনের বেশিরভাগই এসেছিলেন ঈদের মার্কেট করতে।  


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত