আপডেট :

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

চীনের ক্রমবর্ধমান উপস্থিতি নিয়ে জাপান তার অস্বস্তির কথা জানাবে

চীনের ক্রমবর্ধমান উপস্থিতি নিয়ে জাপান তার অস্বস্তির কথা জানাবে

চলতি মাসের শেষদিকে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তাঁর সফরকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার টোকিওতে দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক ষষ্ঠ ফরেন অফিস কনসালটেশন অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তী সরকারের সঙ্গে প্রথমবারের এ বৈঠকে বাংলাদেশে চীনের ক্রমবর্ধমান উপস্থিতি নিয়ে জাপান তার অস্বস্তির কথা জানাবে।

পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকটি নিয়ে বেশ নাটকীয়তা হয়। পূর্বনির্ধারিত বৈঠক হঠাৎ গত ১২ মে চিঠি দিয়ে স্থগিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রধান উপদেষ্টা সফরের আগে মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তে জাপান হতবাক হয়। পরদিন আরেক চিঠিতে এফওসি আগের সময়ে হচ্ছে বলে জানানো হয়। বৈঠকে প্রতিনিধি দলের নেতৃত্ব পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনের পরিবর্তে মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) নজরুল ইসলাম দেবেন বলে জাপানকে জানায় ঢাকা।

পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক দুটি অংশে হবে। শুরুতে দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা করবে দুই দেশ। পরের অংশে আঞ্চলিক ভূরাজনীতি ও আন্তর্জাতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সমকালকে বলেন, বৈঠকে প্রধান উপদেষ্টার সফরের সময় সম্ভাব্য কী কী বিষয়ে চুক্তি ও সমঝোতা হবে, তা নিয়ে আলোচনা করবে দুই দেশ। বাংলাদেশের অগ্রাধিকার অর্থনৈতিক ও বিনিয়োগ সহযোগিতাসহ জাপানের অফিশিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্টস (ওডিএ)। আরেকদিকে জাপান জোর দেবে প্রতিরক্ষা সহযোগিতার আওতায় সমরাস্ত্র বিক্রির ওপর।

কূটনীতিক সূত্র জানায়, চীনের প্রযুক্তি ও সহযোগিতায় ঢাকায় পহেলা বৈশাখের ‘ড্রোন শো’ ভালোভাবে নেয়নি জাপান। কী হলো, কেন হলো, কীভাবে হলো– তা নিয়ে অনুসন্ধান করে টোকিও। বিশ্বের অন্যান্য অঞ্চলের মতো পূর্ব এশিয়ায় বলয় বাড়াচ্ছে চীন, যা পশ্চিমাসহ জাপানের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। জুলাই অভ্যুত্থানের পর এখন পর্যন্ত বাংলাদেশে সবচেয়ে বেশি বিনিয়োগ এসেছে চীন থেকে। প্রধান উপদেষ্টা প্রথম দ্বিপক্ষীয় সফর করেন বেইজিংয়ে। চলতি মাসেই চীনের বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বিশাল বহর বাংলাদেশ সফরে আসছে। এফওসিতে পুরো বিষয় বুঝতে চাইবে টোকিও।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরেক কর্মকর্তা জানান, দক্ষিণ এশিয়া অঞ্চলে ভারতকে বিশ্বস্ত বন্ধু মনে করে জাপান। এ জন্য ঢাকা-দিল্লির মধ্যে সুসম্পর্ক চায় দেশটি। বিষয়টি নিয়ে একাধিকবার বাংলাদেশকে বার্তাও দিয়েছে টোকিও।

সূত্র জানা যায়, আঞ্চলিক বলয় বাড়াতে প্রতিরক্ষা ও নিরাপত্তা নিয়ে সম্পর্ক বাড়াতে আগ্রহী জাপান। এ বিষয়ে গত বছর পঞ্চম এফওসিতে একমত হয়েছে বাংলাদেশও। এবারের এফওসিতে দুই দেশের সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হবে। সেই সঙ্গে ভারত-প্রশান্ত মহাসাগরীয় কৌশল, প্রতিরক্ষা, মেরিটাইম সিকিউরিটি, বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, কানেক্টিভিটি, অবকাঠামোগত সহযোগিতার মতো বিষয়ও থাকবে। এ ছাড়া মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি এবং রোহিঙ্গা সংকট নিয়ে বৈঠকে আলোচনা করবে দুই দেশ।

বৈঠকের আলোচ্যসূচিতে এই অঞ্চলে জাপানের সহযোগী ও প্রতিযোগী দেশগুলোর পরিস্থিতি, সহযোগিতা এবং জাতিসংঘের বিভিন্ন ফোরামে সমর্থনের মতো বিষয় রয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত