আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

আজ বজ্রপাতে টহলরত বিজিবি সদস্যের মৃত্যু

আজ বজ্রপাতে টহলরত বিজিবি সদস্যের মৃত্যু

কুড়িগ্রামের রৌমারীতে টহলরত অবস্থায় বজ্রপাতে জামালপুর-৩৫ বিজিবির এক সদস্যের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ৫ জন। 

গত বুধবার দিবাগত রাত সোয়া ১২ টার দিকে রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ছাটকড়াইবাড়ী-ধর্মপুর সীমান্তে ১০৫৬- ৮ এস পিলারের কাছে এ বজ্রপাতের ঘটনাটি ঘটে।

জানা যায়, মৃত ওই বিজিবি সদস্য জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের দাঁতভাঙ্গা বিওপির সিপাহি ছিলেন। তিনি নেত্রকোনা জেলার আটাপাড়া উপজেলার দিয়ারা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে রিয়াদ আহম্মেদ (৩২)। অপর দিকে  আহতরা হলেন বিজিবি সদস্য হাবিলদার মো. জসিম উদ্দিন (৫২), সিপাহি নাদিম (২৮), সিপাহি শাহীন আলম (২৮) ও আনসার সদস্য ফেরদৌস হোসেন (৩৬)। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় শাহিন ও নাদিমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। অন্য দুইজনকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিনগত রাত সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক সীমান্ত ১০৫৬-৮ এস পিলার এর ছাটকড়াইবাড়ী-ধর্মপুর সীমান্তে এলাকায় দাঁতভাঙ্গা ক্যাম্পের একদল বিজিবির সদস্য টহলরত দিচ্ছিলেন। এ সময় ভারীবৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এতে বজ্রপাতে পাঁচজন বিজিবি সদস্য ও একজন আনসার সদস্য গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে  রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করতে গেলে সিপাহী রিয়াদ হোসেনকে মৃত ঘোষণা করেন। 

এব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নবিউল ইসলাম বলেন, বজ্রপাতের শিকার হয়ে এক বিজিবি সদস্যকে মৃত্যু অবস্থায় হাসপাতালে আনা হয়। গুরুতর আরও দুই বিজিবি সদস্যের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়। বাকিদের রৌমারী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রৌমারী থানার অফিসার ইনচার্জ মো. লুৎফর রহমান বলেন, সীমান্তে টহল দিচ্ছিল তারা। এ সময় বজ্রপাতের শিকার হয়ে এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। আরও কয়েকজন আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত