আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

বিএনপির সমাবেশ হলেই ধান দিয়ে তৈরি পোশাক পরেন ইউনুচ

বিএনপির সমাবেশ হলেই ধান দিয়ে তৈরি পোশাক পরেন ইউনুচ

তীব্র গরমে ঘামে ভিজে গেছে শরীর। এর মধ্যে সারা শরীরে ধান দিয়ে তৈরি পোশাক পরে স্লোগান দিচ্ছেন একজন ব্যক্তি। তাকে ঘিরে আছেন বিএনপির নেতাকর্মীরা। কেউ ছবি তুলছেন, কেউ আবার ফেসবুকে লাইভ করছেন। উৎসাহের কমতি নেই কারও। ধানের তৈরি পোশাক পরা ব্যক্তির নাম ইউনুচ হাওলাদার। বাড়ি পটুয়াখালী জেলার দুমকী উপজেলায়।

খুলনার সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে যোগ দিতে আজ শনিবার সকালে খুলনায় এসেছেন তিনি। দুপুর ১২টায় ধানের শীষ তৈরি পোশাক জড়িয়ে হাজির হয়েছেন সমাবেশস্থলে।

ইউনুচ হাওলাদার সমকালকে বলেন, গতবছর ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এ পর্যন্ত ২০টি সমাবেশে ধানের তৈরি পোশাক গায়ে যোগ দিয়েছেন। গরমে কষ্ট হলেও নেতাকর্মীদের উৎসাহ দেখে আনন্দ পান তিনি।

২০১৮ সালের আগ পর্যন্ত রাজধানীর শ্যামনগর থানা শ্রমিক দলের প্রচার সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন ইউনুচ। ৬ মামলা মাথায় নিয়ে গ্রামের বাড়ি পটুয়াখালী চলে যান। সেখানে অটোরিকশা চালিয়ে সংসার চলে তার। তবে তার আগ্রহ বিএনপির রাজনীতি করা। দেশের যে কোনো জেলায় বড় সমাবেশ হলেই দেখা মেলে তার। ধানের শীষ কেটে কেটে তিনি নিজেই এই পোশাক তৈরি করেছেন।

সমাবেশস্থলে গিয়ে দেখা যায়, ইউনুচ হাওলাদারকে ঘিরে আছেন নেতাকর্মীরা। সবাই ছবি ও সেলফি তোলায় ব্যস্ত। সামাজিক যোগযোগ মাধ্যমের কনটেন্ট ক্রিয়েটর, সংবাদকর্মীদেরও আগ্রহের কেন্দ্রে তিনি।

ইউনুচ হাওলাদার বলেন, দলের প্রতি ভালোবাসা থেকেই তিনি বড় সমাবেশগুলোতে এভাবে সাজেন। সমাবেশের জেলায় আসা-যাওয়া এবং পোশাকের খরচ তিনি নিজেই বহন করেন। তিনি আরও বলেন, ‘বিএনপির রাজনীতি করতে গিয়ে মামলা খেয়েছি, ঢাকা থেকে পালিয়ে বাড়ি চলে যেতে হয়েছে। সেখানেও স্থানীয়রা নির্যাতন করেছে। পালিয়ে অনেক রাত ধানক্ষেতে কাটিয়েছি। এখন দলের দুঃসময় কেটে গেছে। ভালোবাসা থেকেই সমাবেশ হলেই ছুটে যাই।’

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত