আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন রিজভী

জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন রিজভী

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের পদত্যাগ দাবি করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।

রিজভী বলেন, 'রাষ্ট্রীয় নিরাপত্তা নিয়ে কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষার সুযোগ নেই। অথচ মানবিক করিডরের নামে ড. খলিলুর রহমান দেশকে অস্থিতিশীল ও অনিরাপদ করে তুলতে চাইছেন।'

তিনি আরও জানান, 'অবিলম্বে ড. খলিলুর রহমানকে পদত্যাগ করতে হবে। তার অবস্থান এখন প্রশ্নবিদ্ধ এবং দায়িত্বশীল পদে থেকে তিনি যে ধরনের ভূমিকা রাখছেন, তা জাতির জন্য ঝুঁকিপূর্ণ।'

সংবাদ সম্মেলনে বিএনপি নেতা ইশরাক হোসেনকে নিয়ে আদালতের রায় প্রসঙ্গে রিজভী মন্তব্য করেন, 'এই রায় জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়েছে।'

তিনি অভিযোগ করে আরও বলেন, 'বর্তমান শাসকগোষ্ঠী পরিকল্পিতভাবে বিএনপি নেতাদের সঙ্গে অপ্রাসঙ্গিক সংঘাতে জড়াতে চাইছে। কিছু উপদেষ্টার বক্তব্যেও বোঝা যাচ্ছে, তারা যেন ভিন্ন কোনো এজেন্ডা বাস্তবায়নে সক্রিয়।'


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত