আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

স্বর্ণালংকার লু ট করে পালানোর সময় তরুণ-তরুণী গ্রেপ্তার

স্বর্ণালংকার লু ট করে পালানোর সময় তরুণ-তরুণী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় গৃহবধূকে বেঁধে স্বর্ণালংকার লুট করে পালানোর সময় এক যুবক ও এক তরুণীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। শুক্রবার (২৩ মে) দুপুরে পৌর এলাকার নারায়ণপুরে জয়নাল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।


আটক দুজন হলেন কসবা উপজেলার সুমাইয়া আক্তার (২০) ও একই উপজেলার সাইফুল ইসলাম ওরফে শাহীন (২৪)। সুমাইয়া নিজেকে সাইফুলের স্ত্রী বলে পরিচয় দিয়েছেন। তারা দীর্ঘদিন ধরে কলেজপাড়ায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। তাদের থানা–হাজতে রাখা হয়েছে।


স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে জুমার নামাজের সময় অধিকাংশ পুরুষ মসজিদে ছিলেন। এই সুযোগে উপজেলার কলেজপাড়া এলাকায় সুমাইয়া পানি চাওয়ার অজুহাতে জয়নাল মিয়ার বাড়িতে প্রবেশ করেন। তিনি ভেতরে অবস্থান নেওয়ার কিছুক্ষণের মধ্যেই তার সঙ্গে থাকা যুবক ঘরে ঢুকে পড়েন। তখন ঘরে কেবল গৃহবধূ ছিলেন। ওই যুবক সঙ্গে থাকা দড়ি দিয়ে গৃহবধূকে বেঁধে মুখে কাপড় গুঁজে দেন। তার হাতে গ্লাভস ও দুটি ধারালো অস্ত্র ছিল। এরপর তারা ঘরের স্বর্ণালংকার লুট করে পালানোর চেষ্টা করেন। তখন গৃহবধূ কোনোভাবে নিজেকে মুক্ত করে রাস্তায় বের হয়ে চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে এসে দুজনকে আটক করেন। স্থানীয় জনতা তাদের আখাউড়া থানা–পুলিশের কাছে সোপর্দ করেন। আটকের সময় তাঁদের কাছ থেকে দুটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

বাড়ির মালিক জয়নাল মিয়া বলেন, নামাজের সময় মসজিদে থাকার সুযোগে পূর্বপরিকল্পিতভাবে ওই তরুণী ও তরুণ বাড়িতে ঢুকে স্বর্ণালংকার নিয়ে পালানোর চেষ্টা করেন। তাঁর স্ত্রী চিৎকার করলে স্থানীয় লোকজন এসে দুজনকে হাতেনাতে আটক করে; কিছু মালামাল উদ্ধার হলেও কিছু এখনো পাওয়া যায়নি।


ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ছমি উদ্দিন প্রথম আলোকে বলেন, আটকদের জিজ্ঞাসাবাদ চলছে। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

পাঠকের মতামত