আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

ইউনূসের সরকারকে টিকিয়ে রাখতে হবে

ইউনূসের সরকারকে টিকিয়ে রাখতে হবে

ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের তারিখসহ সংস্কারের একটি সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।


শুক্রবার (২৩ মে) রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের কাউন্সিল হলে পটুয়াখালী জেলা ফোরামের উদ্যোগে প্রীতি সমাবেশে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, ‘স্বাধীনতা, ডেমোক্রেসি, সুষ্ঠু নির্বাচন ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার ব্যাপারে জামায়াত কোনো আপোষ করবে না।’


তাহের বলেন, ‘রাজনীতিতে উত্তাপ দেখা যাচ্ছে। প্রশমিত করতে ভূমিকা নিয়েছি। উত্তেজনা কমে আসছে। সরকারের অনেক ত্রুটি, দুর্বলতা আছে। সমালোচনা করছি, সংশোধন করছি। একই সঙ্গে ইউনূসের সরকারকে টিকিয়ে রাখতে হবে। তার অধীনে সুষ্ঠু নির্বাচন হোক সবার চাওয়া। একটি সুষ্ঠু নির্বাচন এ সংকটের সমাধান হতে পারে। দেশকে স্থিতিশীল রাখতে সব দলের প্রতি আহ্বান জানাচ্ছি।’

একই অনুষ্ঠানে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘১৭ বছর যারা ভোট দিতে পারেনি তারা যেন আগামী নির্বাচনে ভোট দিতে পারে সেটি নিশ্চিত করতে হবে। যদি কোনো ফ্যাসিবাদের দোসর আবারও ভোটের অধিকার কেড়ে নিতে আসে আমরা আবারও জীবন বাজী রাখবো। তাও ভোট নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ দেয়া হবে না।’


নির্বাচন কমিশন ও সরকারকে হুশিয়ারি দিয়ে বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দিতে কাজ করতে হবে। সংস্কার ও বিচার করতে হবে। কালো টাকা ও অবৈধ অস্ত্র উদ্ধার করে নির্বাচনের পরিবেশ তৈরি করা হয়েছে তা নিশ্চিত করতে হবে।’

মাসুদ বলেন, ‘সুষ্ঠু নির্বাচন দিতে পারবে কিনা তা এখনও গ্রামে গঞ্জে নিশ্চিত হয়নি। পরিচয়বিহীন চাঁদাবাজ ও সন্ত্রাস আগের তুলনায় কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। তা বন্ধ করতে হবে। সুষ্ঠু নির্বাচন দিতে পারবে কি না তা নিয়ে উদ্বেগেই কেউ কেউ পদত্যাগ করতে চাচ্ছেন।’\

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত