আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

তনুর বাবা বলেছেন, সত্য বলতে পারছি না

তনুর বাবা বলেছেন, সত্য বলতে পারছি না

পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শিক্ষার্থী নাট্যকর্মী সোহাগী জাহান তনুর বাবা ইয়ার হোসেন।
শনিবার দুপুরে একটি অনলাইন নিউজকে তিনি এসব কথা বলেন।
তনুর বাবা ইয়ার হোসেন বলেন, “আমি সত্য বলতে চাই, সত্য বলতে পারতেছি না। খোলা কথা। সত্য যদি বলতে পারতাম, আমার কেইসটা জনগণ ও সরকার বুঝতে পারত।”
গত ২০ মার্চ কুমিল্লা সেনানিবাসের অলিপুরে কলেজ ছাত্রী তনুর লাশ পাওয়া যায়। পরদিন লাশের প্রথম ময়নাতদন্তে মৃত্যুর কারণ ও ধর্ষণের আলামত পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
পরে ৩০ মার্চ আদালতের আদেশে তনুর লাশ কবর থেকে তোলা হয়। ওইদিনই কুমিল্লা মেডিকেল কলেজের গঠিত মেডিকেল বোর্ড দ্বিতীয় ময়নাতদন্ত করে।
তবে সিআইডির ডিএনএ রিপোর্টে তিন পুরুষের বীর্যের আলামত পাওয়া গেলেও এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি।
ইয়ার হোসেন বলেন, “আমিতো সরকারের বিরুদ্ধে কথা বলতে চাই না। যে করছে, অন্যায়কারীর বিচার আমি চাই। আমি তো বলব না যে পুরো বাংলাদেশের সেনাবাহিনী করেছে, আমার কথা হলো কুমিল্লার ক্যান্টমেন্টের লোকেরা করেছে। চট্টগ্রাম বা ঢাকার তারা তো করে নাই, তারা আমার বিরুদ্ধে খ্যাপলো কেন?”
তনুর বাবা জানান, ২২ জুন কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের সিআইডির বিশেষ পুলিশ সুপার নাজমুল করিম খানের নেতৃত্বে সিআইডির তদন্ত দল কুমিল্লা সেনানিবাসে এসে তাদের পরিবারের নিরাপত্তার বিষয়ে কথা বলেছেন।
“তখন সিআইডি পক্ষ থেকে আমাদের বলেন ক্যান্টনম্যান্ট ফাঁড়ির এসআই নূরে আলম বাসায় আসবে; অভিযোগটির বিষয়ে একটি জিডি করবে।”
তবে এখন পর্যন্ত কোনো পুলিশ সদস্য আসেনি বলে জানান তিনি।
“আমি তো আমার মেয়ের হত্যাকারীদের বিচারের দাবি করছি। আমাকে হত্যার চেষ্টা করা হবে কেন? এখন আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।”
কুমিল্লা ক্যান্টনমেন্ট ফাঁড়ির ইনচার্জ এসআই নূরে আলম জানান, সিআইডির পক্ষ থেকে কেউ বিষয়টি তাদের জানায়নি।
এর আগে গত ২০ জুন তনুর মা আনোয়ারা বেগম এক প্রতিবাদ সমাবেশে অভিযোগ করেন, সেনাবাহিনীরা তার পরিবারকে হয়রানি করছে এবং তনুর বাবা ইয়ার হোসেনকে গাড়ি ও মোটরসাইকেল চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত