আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

মিতু খুনের দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি

মিতু খুনের দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি

চট্টগ্রামে এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এ ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার দুই আসামি রাঙ্গুনিয়ার রাজানগরের মো. মোতালেব ওরফে ওয়াসিম (২৮) ও ফটিকছড়ির রাঙ্গামাটিয়ার শামসুল আলমের ছেলে আনোয়ার হোসেন (২৮)। এ খুনের ঘটনায় তারা দু’জনসহ মোট সাতজন জড়িত ছিলেন বলে স্বীকারোক্তিতে জানান ওয়াসিম ও আনোয়ার।
রোববার বিকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হারুন-অর-রশীদের আদালতে তারা খুনের ঘটনায় সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা ডিবির সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ কামরুজ্জামান।রোববার বিকেল ৪টায় প্রথমে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়া শুরু করেন আসামি মো. মোতালেব ওরফে ওয়াসিম। ইফতার বিরতির আধঘণ্টা পর পর্যন্ত চলে তার জবানবন্দি। এরপর রাত সোয়া ৯টা পর্যন্ত জবানবন্দি দেন আসামি আনোয়ার হোসেন।জবানবন্দিতে তারা জানান, হত্যার ঘটনায় মোট ৭ জন জড়িত ছিল। তারা দু’জন ছাড়া বাকি ৫ জন হলেন- আবু মুসা (৩৫), রাশেদ, শাহজাহান, নবী ও এহতেশামুল হক ভোলা (৪৮)। চট্টগ্রামের রাঙ্গুনিয়ার রানীহাটের আবু মুসাই বাকিদের টাকার বিনিময়ে ভাড়া করেন বলে জানান ওয়াসিম ও আনোয়ার। এজন্য তারা অগ্রিম কিছু টাকাও নেন। হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেন ওয়াসিম ও মুসাসহ তিনজন। এর মধ্যে ওয়াসিম নিজেই মিতুকে গুলি করেন বলে স্বীকার করেছেন। আর ব্যাকআপ হিসেবে কাছাকাছি পাহারায় ছিলেন আনোয়ারসহ বাকি চারজন। এদিকে তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনার ৪-৫ মাস আগেই এ খুনের পরিকল্পনা করা হয়। এসপি বাবুল আক্তারের মাধ্যমে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত একটি গ্রুপ এ হত্যার পরিকল্পনা করে এবং এর অংশ হিসেবেই সাত খুনিকে ভাড়া করা হয়। তবে কাদের নির্দেশে এ হত্যাকাণ্ড তা এখনও জানা যায়নি।জবানবন্দি দেয়ার পর তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা।দায়ের করা মামলায় গ্রেফতার দুই আসামি রাঙ্গুনিয়ার রাজানগরের মো. মোতালেব ওরফে ওয়াসিম (২৮) ও ফটিকছড়ির রাঙ্গামাটিয়ার শামসুল আলমের ছেলে আনোয়ার হোসেন (২৮)। এ খুনের ঘটনায় তারা দু’জনসহ মোট সাতজন জড়িত ছিলেন বলে স্বীকারোক্তিতে জানান ওয়াসিম ও আনোয়ার।রোববার বিকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হারুন-অর-রশীদের আদালতে তারা খুনের ঘটনায় সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা ডিবির সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ কামরুজ্জামান।রোববার বিকেল ৪টায় প্রথমে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়া শুরু করেন আসামি মো. মোতালেব ওরফে ওয়াসিম। ইফতার বিরতির আধঘণ্টা পর পর্যন্ত চলে তার জবানবন্দি। এরপর রাত সোয়া ৯টা পর্যন্ত জবানবন্দি দেন আসামি আনোয়ার হোসেন।জবানবন্দিতে তারা জানান, হত্যার ঘটনায় মোট ৭ জন জড়িত ছিল। তারা দু’জন ছাড়া বাকি ৫ জন হলেন- আবু মুসা (৩৫), রাশেদ, শাহজাহান, নবী ও এহতেশামুল হক ভোলা (৪৮)। চট্টগ্রামের রাঙ্গুনিয়ার রানীহাটের আবু মুসাই বাকিদের টাকার বিনিময়ে ভাড়া করেন বলে জানান ওয়াসিম ও আনোয়ার। এজন্য তারা অগ্রিম কিছু টাকাও নেন। হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেন ওয়াসিম ও মুসাসহ তিনজন। এর মধ্যে ওয়াসিম নিজেই মিতুকে গুলি করেন বলে স্বীকার করেছেন। আর ব্যাকআপ হিসেবে কাছাকাছি পাহারায় ছিলেন আনোয়ারসহ বাকি চারজন। এদিকে তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনার ৪-৫ মাস আগেই এ খুনের পরিকল্পনা করা হয়। এসপি বাবুল আক্তারের মাধ্যমে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত একটি গ্রুপ এ হত্যার পরিকল্পনা করে এবং এর অংশ হিসেবেই সাত খুনিকে ভাড়া করা হয়। তবে কাদের নির্দেশে এ হত্যাকাণ্ড তা এখনও জানা যায়নি।জবানবন্দি দেয়ার পর তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা।

শেয়ার করুন

পাঠকের মতামত