আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

বৃটেন থেকে শিক্ষা নিয়ে নির্বাচন দিন: খালেদা

বৃটেন থেকে শিক্ষা নিয়ে নির্বাচন দিন: খালেদা

সরকারকে উদ্দেশ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, “বৃটেনের পথ অনুসরণ করে নিরপেক্ষ নির্বাচন দিন। বাংলাদেশের জনগণও সরকার পরিবর্তন চায়। অবাধ সুষ্ঠ নির্বাচন দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা দিন। এক্ষেত্রে জনগন যদি বিএনপিকে জয়ী না করে তাহলেও আমরা মেনে নেব। আর বিএনপিকে সমার্থন দিলে আমরা সরকার গঠন করবো।”
 
সোমবার সন্ধ্যায় রাজধানীর ইস্কাটন নে লেডিস ক্লাবে এগ্রিকালরিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব) আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের আহ্বায়ক কৃষিবিদ আনোয়ারুন্নবী মজুমদার বাবলা।

খালেদা জিয়া বলেন, “বৃটেনের দিকে তাকিয়ে দেখুন, তাদের কাছ থেকে শিখুন। জনগণের মতামতকে সম্মান করে গণভোটে এগিয়ে থাকার কারণে প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন।”

তিনি বলেন, “সরকার জোর করে ক্ষমতায় টিকে আছে। জনগণের প্রতি শ্রদ্ধা দেখিয়ে, ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে সরকারকে ক্ষমতা ছেড়ে দেয়ার আহ্বান জানান খালেদা জিয়া। বেগম জিয়া বলেন, আমরা কৃষিতে গুরুত্ব দিয়েছিলাম। কত পোলট্রি ডেইরি ফার্ম হয়েছিল তখন। এই সরকার দলীয়করণ করে সব ধ্বংস করেছে।” 
তিনি বলেন, “দলীয়করন করে অনেক ভাল অফিসারকে বের করে দিয়েছে। তাকে সরিয়ে দেয়া হয়েছে কারণ তার অপরাধ সে বিএনপি করে। এর ফলে কৃষি ক্ষেত্রে অবস্থা আগের মতো ভাল নেই। বর্তমানে উৎপাদনের উপর জোর না দিয়ে আমদানি বাড়ানো হয়েছে কারণ সেখান থেকে কমিশন পাওয়া যায়।”
 
কৃষি জমি সম্প্রসারণ করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “বিএনপি সুযোগ পেলে কৃষির উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেবে। দেশে আবার কৃষি বিপ্লব ঘটানো হবে।” 

ইফতার মাহফিলে অ্যাবের সদস্য সচিব হাসান জাফির তুহিন, শেরে বাংলা নগর কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি  ড. এম ফারুক, কৃষিবিদ ইব্রাহিম খলিল, মোখলেসুর রহমান, আব্দুল লতিফ, সালাহ উদ্দিন উপস্থিত ছিলেন।
 
অন্যদের মধ্যে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপাসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সাণা উল্লাহ মিয়া, সহ দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম, জিয়া পরিষদের নির্বাহী পরিচালক ফরহাদ হালিম ডালিম, নির্বাহী কমিটির সদস্য ইউনুছ মৃধা, ওলামা দলের সভাপতি হাফেজ আব্দুল মালেক  উপস্থিত ছিলেন।
 
আরো ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপা- উপাচার্য আ ফ ম ইউসূফ হায়দার, শিক্ষক নেতা ড. আ ন ম আখতার হোসেন, ড. সদরুল আমিন, ওবায়দুল ইসলাম, শিক্ষক কর্মচারী ঐক্যচারী জোটের চেয়ারম্যান অধ্যাক্ষ সেলিম ভূইয়া, মহাসচিব জাকির হোসেন প্রমুখ।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত