আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

সড়ক বন্ধ করে পশুর হাট, দুর্ভোগে আছে যাত্রীরা

সড়ক বন্ধ করে পশুর হাট, দুর্ভোগে আছে যাত্রীরা

কুমিল্লার দেবীদ্বারে সড়ক বন্ধ করে কোরবানির পশুর হাট বসানো হয়েছে। পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে উপজেলার পৌরসভার পোনরা বাজারের এমন ঘটনায় বিপাকে পড়েছে সড়কে চলাচলকারী যাত্রীরা।

আজ বুধবার সকাল থেকে গরু-ছাগল নিয়ে সড়কের উপর কেনা-বেচা শুরু করায় এ সড়ক দিয়ে সব ধরনের যানচলাচল বন্ধ হয়ে যায়। 

জানা গেছে, সড়কটি ‘কুমিল্লা-সিলেট’ আঞ্চলিক মহাসড়ক থেকে দেবীদ্বার হয়ে চান্দিনায় ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের’ একটি সংযোগ সড়ক।

এই সড়কে প্রতিদিন উপজেলার বিভিন্ন এলাকার শত শত যানবাহন ও মালবাহী গাড়ি চলাচল করে। সড়ক বন্ধ থাকায় বিপাকে পড়তে হয় যাত্রীদের। 
যাত্রীদের অভিযোগ, সড়কের ওপর জায়গাটুকু খালি রাখলে যান চলাচলে কোনো সমস্যা হতো না, আমাদের এভাবে দুর্ভোগ পোহাতে হতো না।

সিএনজিচালক আলী হোসেন জানান, ভিরাল্লা থেকে চান্দিনার যাত্রী নিয়ে এই সড়কে এসেছি, এখন দেখি পশুর হাটের কারণে সড়কটি বন্ধ।

তাই এখন ৫ কিলোমিটার ঘুরে যেতে হবে আমার। 
পিকআপচালক রমিজ মিয়া বলেন, মালামাল নিয়ে দাউদকান্দি যাবো, ‘কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের জাফরগঞ্জ ও কংশনগর বাজারে পশুর হাট বসেছে, তাই যানজট এড়াতে ভিড়াল্লা-চান্দিনা সড়কে এসে এখানেও বিপাকে পড়তে হয়েছে। 

পৌরসভার বাজার পরিদর্শক আলমগীর হোসেন বলেন, এই পোনরায় কোরবানির গরু-ছাগলের বাজার ইজারা নিয়েছেন এরশাদ মিয়া। সড়ক বন্ধ করে বাজার পরিচালনা করা যায় কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন, এইটাতো আর মহাসড়ক নয়, যারা এ সড়কে চলাচল করে তারা ভিন্ন সড়কে চলাচল করবে।

ঈদের বাজার যেহেতু তাই জনসার্থে তাদের সুযোগ দেওয়া হয়েছে।
দেবীদ্বার-ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মোহাম্মদ শাহিন মিয়া বলেন, সড়ক বন্ধ করে বাজার পরিচালনা করার খবরটি পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সেখানে ফোর্স পাঠিয়েছি।

এই বিষয়ে পৌর প্রশাসক ও দেবীদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হানুল ইসলাম জানান, সড়ক বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করে কোনভাবেই বাজার পরিচালনা করা যাবে না। বিষয়টি দেখে ব্যবস্থা গ্রহণ করছি।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত